৯ম ও ১০ম শ্রেণীর ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।শাকিল তার বন্ধু মনিরকে বলল, আল্লাহ তাআলা দুনিয়ার সমগ্র মানব জাতির চলার বিধান হিসেবে মহানবী (সা.)-এর ওপর আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, যা বিশুদ্ধ ও নির্ভুল। মনির জিজ্ঞেস করল, এমন কিতাব কতগুলো অবতীর্ণ হয়েছে? এ কিতাবে বিশ্বাস করা কি অপরিহার্য? এত দিন পরেও এ কিতাবে কি কোনো ভুল-ক্রুটিযুক্ত হয়নি? তখন সে সূরা আল হিজর-এর ৯ নম্বর আয়াতের অর্থ শোনায়। ‘আমি কোরআন নাজিল করেছি এবং আমিই তা হিফাজতকারী।’ প্রশ্ন: ক. কিতাব অর্থ কী?প্রশ্ন: খ. আসমানি কিতাব বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. মনির কীভাবে আসমানি কিতাব সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারত?প্রশ্ন: ঘ. ‘আমি কোরআন নাজিল করেছি এবং আমিই তা হিফাজতকারী।’—বিশ্লেষণ করো। উত্তর: ক. কিতাব শব্দের সহজ অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু, পত্র, বই ও গ্রন্থ। উত্তর: খ. উত্তর: আল্লাহ তাআলার বাণী সংকলনকে আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাব হলো এমন কিতাব, যা ঊর্ধ্বলোক থেকে নাজিল হয়েছে। পরিভাষায়—আসমানি কিতাব হলো সেই বিশেষ গ্রন্থমালা, যা আল্লাহ তাআলা মানুষের পথভ্রষ্টতার সময় তাদের হিদায়াত দান, জীবন পরিচালনা ও তার ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নবী- রাসূলগণের ওপর নাজিল করেছেন।উত্তর: গ. উত্তর: শফিকের বন্ধু মনিরেরও সঠিক পথে জীবন পরিচালনার জন্য আসমানি কিতাব সম্পর্কে পূর্ণজ্ঞান অর্জন করা উচিত। এ জন্য তার উচিত পবিত্র কোরআন পাঠ করা এবং আল-কোরআনের তাফসির গ্রন্থ পড়া। বিভিন্ন ইসলামিক বই পড়ে এবং আলাপ-আলোচনার মাধ্যমেও সে আসমানি কিতাব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে।আসমানি কিতাব সম্পর্কে পূর্ণজ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের অবশ্যকর্তব্য। কিতাবের মাধ্যমেই আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ (সা.) আখিরাত ও তাওহিদ, জান্নাত, জাহান্নাম প্রভৃতি বিষয়ে জানা যায়। আল্লাহ তাআলা বলেছেন, ‘কিতাব হলো মানুষের জন্য জ্ঞানবর্তিকা, হিদায়াত ও রহমত, যেন তারা এটি স্মরণ রাখে।’ (সূরা আল-কাসাস: ৪৩) কাজেই কিতাবে বিশ্বাস ছাড়া সঠিক পথে চলা সম্ভব নয়। আসমানি কিতাব বলতে বোঝায় নবী- রাসূলগণের কাছে যেসব ওহি বা আল্লাহ তাআলার বাণী আসত, সেসব বাণীর সমষ্টি। উত্তর: ঘ. উত্তর: পবিত্র কোরআন মজিদ সকল আসমানি কিতাবের সারবস্তু এবং পৃথিবীর সকল জ্ঞান-বিজ্ঞান এর মধ্যে সন্নিবেশিত আছে। আল-কোরআন অনন্তকাল ধরে লাওহে মাহফুজে সংরক্ষিত থাকার পর হজরত জিব্রাইল (আ.)-এর মাধ্যমে নবুওয়াতের দীর্ঘ ২৩ বছর ধরে মহানবী (সা.)-এর নিকট অবতীর্ণ হয়েছে। ইরশাদ হয়েছে, ‘এ কিতাবে আমি কোনো কিছু লিপিবদ্ধ করা বাকি রাখিনি।’ (সূরা আল-আনআম: ৩৮) পবিত্র কোরআনে তাই মানবজীবনের সব সমস্যার সমাধান আছে। আল-কোরআন আমাদের মধ্যে সন্দেহাতীতভাবে অবিকৃত অবস্থায় বিদ্যমান। নাজিল হওয়ার পর কোরআন মজিদ অত্যন্ত গুরুত্ব ও যত্নকারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত ও সংকলিত হয়েছে। তাই দুনিয়ার শান্তি ও আখিরাতে মুক্তি পেতে হলে আল-কোরআনের পূর্ণ অনুশীলন ও অনুসরণ অনিবার্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সব কিতাবের মধ্যে কেবল পবিত্র কোরআনই অবিকৃতভাবে সংরক্ষণ করা হয়েছে। যার শব্দ, অর্থ, মর্ম, উপস্থাপনা, বিন্যাস—সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘আমি কোরআন নাজিল করেছি এবং আমিই তা হিফাজতকারী’ (সূরা আল-হিজর: ৯)। সুতরাং এ কথা স্পষ্ট যে আল-কোরআনের সংরক্ষণের ভার একমাত্র আল্লাহ তাআলার হাতে।