৯ম ও ১০ম শ্রেণীর ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  সৃজনশীল অংশ প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. রমজান মাসে জনাব সামির পদক্ষেপটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে মূল্যায়ন করো।উত্তর: ঘ. রমজান মাসে জনাব সামি নিত্যপ্রয়োজনীয় পণ্য ভেজালমুক্ত রেখে সেগুলো ন্যায্যমূল্যে বিক্রি করার যে পদক্ষেপ গ্রহণ করেন, এক কথায় তা অনন্য এবং হাদিসের আলোকে অসীম পুরস্কারযোগ্য একটি কাজ। তাঁর মতো ব্যবসায়ীদের সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকবে।’ব্যবসা-বাণিজ্য একটি পবিত্র পেশা। প্রয়োজনীয় পণ্যসামগ্রী সুলভে ও সহজে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ব্যবসায়ীদের সচেষ্ট থাকা উচিত। প্রতারণার এ যুগে ন্যায়নীতি-সহকারে ব্যবসা করা জািদের সমতুল্য। কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা উত্তম জিহাদ। অন্যান্য ব্যবসায়ী যেখানে মাহে রমজানে পণ্যে ভেজাল দেয় এবং অবৈধ মজুদদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, সেখানে জনাব সামি ভেজালমুক্ত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির যে পদক্ষেপ নিয়েছেন, তাতে তিনি সন্দেহাতীতভাবে সত্য ও সুন্দরের জিহাদে নিয়োজিত হয়েছেন। তাঁর মতো ব্যবসায়ীই মহানবী (সা.)-এর ঘোষণা অনুসারে কিয়ামতে শহীদদের সঙ্গে থাকার সৌভাগ্য লাভ করবেন।সমাজের অন্যান্য ব্যবসায়ীরও উচিত, জনাব সামির দৃষ্টান্ত অনুসরণ করে অনন্য এ প্রতিদানে ভূষিত হওয়ার যোগ্য হওয়া।