নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১ সেটপ্রিয় শিক্ষার্থীরা, আজ বীজগণিত প্রথম অধ্যায়ের ‘সেট’ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব।তোমরা জানো, গণিত শাস্ত্রের প্রাণপুরুষ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর (১৮৪৪—১৯১৮) গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টিকারী অসীম সেট সম্পর্কে সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন। তাঁর প্রদত্ত ব্যাখ্যায় গণিত শাস্ত্রে যে নতুন শাখার জন্ম দেয়, তা সেট-তত্ত্ব হিসেবে পরিচিত।সেট : বাস্তব জগৎ বা চিন্তা জগতের পরস্পর স্বতন্ত্র একজাতীয় কতগুলো বস্তুর সুনির্ধারিত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে।সেটের প্রকাশ: সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হরফ (A, B, C, X, Y, Z ইত্যাদি) এবং সেটের উপাদান বা সদস্যকে ইংরেজি বর্ণমালার ছোট হরফ (a, b, c, x, y, z ইত্যাদি) দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলো সংখ্যার মাধ্যমেও প্রকাশ করা যায়। যেমন:1, 2, 3, 4 ইত্যাদি।সেট প্রকাশের পদ্ধতি: সেট প্রকাশের পদ্ধতি দুটি। যথা:১. তালিকা পদ্ধতি বা রোস্টার পদ্ধতি ২. সেট গঠন পদ্ধতি।তালিকা পদ্ধতি: এ পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে বাঁকা বন্ধনী ({ }) দ্বারা আবদ্ধ রাখা হয় এবং উপাদানগুলোকে পরস্পর থেকে পৃথক করার জন্য কমা (’) ব্যবহার করা হয়। যেমন: A={1, 2, 3, 4, 5, 6}।সেট গঠন পদ্ধতি: এ পদ্ধতিতে সেটের উপাদানগুলোর সাধারণ ধর্মের উল্লেখ করে সেটকে প্রকাশ করা হয়। যেমন: সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট B হলে, সেট গঠন পদ্ধতিতে B={x:x জোড় স্বাভাবিক সংখ্যা} অথবা B={x। x জোড় স্বাভাবিক সংখ্যা}।সেট গঠন পদ্ধতি বর্ণনায় ‘:’ বা ‘।’ চিহ্নকে ‘যেন’ পড়া হয়।সেটের উপাদান: সেটের মধ্যে আছে এমন প্রতিটি বস্তুকে বা সেটের অন্তর্ভুক্ত বস্তুগুলোকে সেটের উপাদান বা সদস্য বলা হয়। যেমন: x যদি A সেটের সদস্য হয়, তবে তাকে x A প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।x যদি A সেটের সদস্য না হয় তবে তাকে xA প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।এখানে প্রতীকটি গ্রিক অক্ষর Epsilon (এপসাইলন) থেকে উদ্ভূত। গ্রিক ভাষায় কে পড়া হয় ‘বিলংস টু’। বিভিন্ন ধরনের সেট: ১। সসীম সেট: যে সেটের সদস্যসংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন A={ 1, 3, 5, 7}২. অসীম সেট: যে সেটের সদস্যসংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।যেমন B={1, 2, 3, 4...}৩. সার্বিক সেট: গণিতে আলোচনাধীন সকল সেট, কোনো নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই নির্দিষ্ট সেটটিকে আলোচনাধীন সকল সেটের সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত U প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।যেমন: U = {1, 2 , 3 ,4, 5, 6}, A={1, 3, 5}, B={2, 4, 6}। এখানে U সেটটি নির্দিষ্ট সেট তথা সার্বিক সেট।৪. সংযোগ সেট: দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেটকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। A ও B সেটের সংযোগ A B এবং পড়া হয় A ইউনিয়ন B। এ যেমন: A= {1, 2, 3, 4} এবং B={2, 4, 6, 8} হলে A ও B এর সংযোগ সেট, AB= {1, 2, 3, 4, 6, 8}।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল