পাওয়ার সেটপ্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা রইল। তোমাদের জন্য আজকে থাকছে বীজগণিতের প্রথম অধ্যায় থেকে Power Set (শক্তিসেট) সম্বন্ধে আলোচনা এবং এ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। Power Set (শক্তি সেট): কোনো সসীম সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে উক্ত সেটের Power Set বা শক্তি সেট বলে। যদি A একটি সেট হয়, তবে এর Power Set কে P(A) দ্বারা প্রকাশ করা হয়। Power Set (শক্তি সেট)-এর উপাদান নির্ণয়ের সূত্র 2n, যেখানে n সসীম সেটের উপাদান সংখ্যা। সসীম সেটের সম্ভাব্য উপসেটগুলোই হলো Power Set-এর উপাদান। তোমরা যাতে Power Set সম্পর্কে আরোও স্পষ্ট ধারণ পাও তার জন্য কয়েকটি গাণিতিক সমস্যার সমাধানসহ উল্লেখ করা হলো। প্রশ্ন: যদি A = {2, 3} হয় তবে P(A) নির্ণয় কর। সমাধান: দেওয়া আছে, A = {2, 3} A সেটের সম্ভাব্য উপসেটগুলোই হলো P(A)-এর উপাদান। এখানে, A সেটের সম্ভাব্য উপসেটগুলো হলো , {2},{3},{2,3} P(A) = {, {2},{3},{2,3}} প্রশ্ন: A = {a,b,c} হলে এর উপাদান সংখ্যা কত? সমাধান: দেওয়া আছে, A = {a,b,c)A সেটের সম্ভাব্য উপসেটগুলোই হলো P(A) এর উপাদান। P(A) এর উপাদানসমূহ, {a}, {b}, {c}, {a, b},{a,c},{b,c},{a,b,c}-এগুলোর মোট সংখ্যা ৪ P(A) এর উপাদান সংখ্যা ৪ Ans: ৪ প্রশ্ন: A = {p,q,r,s} হলে P(A) এর উপাদান সংখ্যা কত? দেখাও যে, A এর উপাদান সংখ্যা n হলে P(A) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সমাধান: দেওয়া আছে, A = {p,q,r,s} এখানে A সেটের সম্ভাব্য উপসেটগুলোই P(A) এর উপাদান P(A) এর সকল উপাদানগুলো হলো , {p}, {q}, {r}, {s}, {p, q}, {p,r}, {p, s}, {q, r},{q,s},{r,s},{p,q,r},{p,q,s},{q,r,s},{q,r,s},{p,q,r,s} -এগুলো মোট সংখ্যা = 16 P(A) এর উপাদান সংখ্যা = 16, এখন A এর উপাদান সংখ্যা n হলে, P(A) এর উপাদান সংখ্যা = 16 = 24 = 2n A এর উপাদান সংখ্যা n হলে P(A) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। (Showed)