৯ম ও ১০ম শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭  প্রাণীবৈচিত্র ও শ্রেণীবিন্যাসপ্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # স্বপ্না চা বাগানে প্রবেশের সময় মুখ ফ্যাকাসে, পেট ফোলা ও খালি পায়ে দাঁড়ানো একটি ছেলেকে দেখতে পেল। সে বুঝতে পারল ছেলেটি এক ধরনের পরজীবী দ্বারা আক্রান্ত। স্বপ্না কিছুদূর যেতে না যেতেই হঠাৎ লক্ষ করল, একটি ছোট খন্ডায়িত প্রাণী তার পায়ে লেগে আছে এবং পা গড়িয়ে রক্ত পড়ছে। প্রশ্ন: ক. ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কী? প্রশ্ন: খ. প্রতিসাম্যের ভিত্তিতে হাইড্রা কোন ধরনের প্রাণী? ব্যাখ্যা কর।প্রশ্ন: গ. স্বপ্না কোন পর্বের প্রাণী দ্বারা আক্রান্ত হয়েছিল? ব্যাখ্যা কর। প্রশ্ন: ঘ. উদ্দীপকে উল্লেখিত পরজীবী দুইটির মধ্যে কোনটি বেশি ক্ষতিকর? উত্তরের সপক্ষে তোমরা যুক্তি দাও। উত্তর: ক. ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম Tenualosa ilishaউত্তর: খ. প্রতিসাম্যের ভিত্তিতে হাইড্রা অরীয় প্রতিসম। একাধিক তল দ্বারা হাইড্রাকে সমদ্বিখন্ডিত করা যায়। এ কারণে প্রতিসাম্যের ভিত্তিতে হাইড্রা অরীয় প্রতিসম। উত্তর: গ. স্বপ্না Annelida পর্বের প্রাণী দ্বারা আক্রান্ত হয়েছিল। প্রাণীটি হচ্ছে জোঁক। এটি পানিতে ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। এটি প্রাণীর শরীর থেকে রক্ত চুষে খায়। এই জোঁকের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো: ১. দেহ প্রকৃত খন্ডায়িত। ২. দেহাবরণ পাতলা কিউটিকল দ্বারা আবৃত। ৩. নেফ্রিডিয়াম নামক সিলিয়াযুক্ত, গ্রন্থিসমৃদ্ধ প্যাঁচানো নালিকা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। ৪. জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা থাকতে পারে অথবা সরাসরি পরস্ফুিটন হয়ে থাকে। উত্তর: ঘ. যে সব জীব অন্য জীবের ভিতরে বা বাইরে সবসময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টিলাভের জন্য সম্পুর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতা জীবের উপর নির্ভর করে তাকে পরজীবী বলে। উদ্দীপকে উল্লেখিত পরজীবী দুটির মধ্যে একটি Nematoda পর্বের প্রাণী গোলক্রিমি এবং অন্যটি Annelida পর্বের প্রাণী জোঁক। গোলক্রিমি অন্তঃপরজীবী আর জোঁক বহিঃপরজীবী। মানুষ বহিঃপরজীবী দ্বারা আক্রান্ত হলেও তেমন কোনো সমস্যার সৃষ্টি হয় না। কেননা এরা পোষক দেহের বাইরে সাময়িকভাবে অবস্থান করে। এরা পোষক দেহ হতে সুবিধা ভোগ করলেও পোষকের তেমন ক্ষতি করে না। এছাড়া বহিঃ পরজীবী প্রাণীদের সহজেই ধ্বংস করা যায়। অপরদিকে অন্তঃপরজীবী পোষক দেহের ভিতরে নিরাপদে অবস্থান করে পোষকের পরিপাককৃত খাদ্য খেয়ে পুষ্টিলাভ করে। এদের প্রজনন ক্ষমতা অত্যধিক হওয়ায় এরা সহজেই বংশবিস্তার করে পোষকের রক্ত মূন্যতা ঘটায়। অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট করে পোষকের নানা রকম রোগ সৃষ্টি করে। এছাড়া এদের ধ্বংস করা কষ্ট সাধ্য। সুতরাং উপরের আলোচনা হতে প্রতীয়মান হয় যে, উল্লেখিত পরজীবী দুটির মধ্যে বহিঃপরজীবী জোঁক এর চেয়ে অন্তঃ পরজীবী গোলক্রিমিই বেশি ক্ষতিকর।