৯ম ও ১০ম শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৬প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।রশিদ সাহেব তাঁর ধানের জমিতে গিয়ে দেখলেন, পিঠে কাঁটাযুক্ত কালো রঙের কিছু পোকা দ্বারা ধানগাছের পাতা আক্রান্ত হয়েছে। এতে তিনি চিন্তিত হয়ে পড়লেন। পরবর্তী সময় স্থানীয় কৃষি কর্মকর্তার সঙ্গে আলাপ করে পোকাটির জৈবিক ও রাসায়নিক দমন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করলেন।প্রশ্ন: ক. পেস্ট কী?প্রশ্ন: খ. রাজকীয় জেলি বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. ওই পোকা ধানখেতে কী সমস্যা সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. রশিদ সাহেবের জন্য কোন দমন পদ্ধতিটি গ্রহণ করা অধিকতর যুক্তিযুক্ত হবে? মতামত দাও।উত্তর: ক. মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক লাভকে যেসব প্রাণী ক্ষতিগ্রস্ত করে তাদের পেস্ট বলে।উত্তর: খ. রাজকীয় জেলি একধরনের পুষ্টিকর খাবার, যা রাজা বা রানি মৌমাছিদের লার্ভা অবস্থায় খাওয়ানো হয়। এটি অত্যন্ত পুষ্টিকর খাবার, যা খেয়ে রাজা ও রানি লার্ভারা তাড়াতাড়ি বড় হয়ে ওঠে এবং দ্রুত পূর্ণাঙ্গতা লাভ করে। কর্মী মৌমাছির মুখের গ্রন্থি, উদরের লালা এবং ফুলের পরাগ মিলে এ রাজকীয় জেলি তৈরি হয়ে থাকে।উত্তর: গ. রশিদ সাহেবের ধানগাছগুলো পামরি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। পামরি পোকা ধানগাছের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। সবুজ অংশ খেয়ে ফেলায় পাতা শুকিয়ে সাদা হয়ে যায়। সবুজ অংশ না থাকায় সালোকসংশ্লেষণ হয় না। ফলে গাছ খাদ্য তৈরি করতে পারে না। সুতরাং এ পোকার আক্রমণে ধানগাছের ক্ষতি হয় এবং ফলন কমে যায়। ফলে পামরি পোকার আক্রমণে রশিদ সাহেবের ধানখেতে ব্যাপক ক্ষতি হয়।উত্তর: ঘ. রশিদ সাহেবের সব ধানগাছ পামরি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। এই পোকা প্রতিরোধে তিনি দুই ধরনের দমন পদ্ধতি ব্যবহার করতে পারেন। যথা: ১. জৈবিক দমন পদ্ধতি ও ২. রাসায়নিক দমন পদ্ধতি।১. জৈবিক দমন পদ্ধতি:(i) আলোর ফাঁদ পেতে পোকা মারতে হবে।(ii) আক্রান্ত পাতা পুড়িয়ে বা পুঁতে ফেলতে হবে।(iii) হাত দিয়ে পোকা মেরে ফেলতে হবে।২. রাসায়নিক দমন পদ্ধতি:কীটনাশক প্রয়োগ করে পোকা মারতে হবে।জৈবিক দমন পদ্ধতিতে কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না। ফলে পরিবেশ দূষিত হয় না। তা ছাড়া এতে কীটনাশক ক্রয়ের জন্য ব্যয় কমে যায়। পক্ষান্তরে আলোর ফাঁদ পেতে পোকা মারলে যেমন ব্যয় কমে যাবে, তেমনি উপকারী পোকামাকড়ের ক্ষতি হবে না এবং পরিবেশ দূষণমুক্ত থাকবে। এ ছাড়া আক্রান্ত পাতা পুড়িয়ে বা পুঁতে ফেললে পোকার সংক্রমণ অনেক কমে যাবে। আবার ছোট খেতে হাত দিয়ে পোকা মেরে পোকার সংখ্যা কমিয়ে আনা সম্ভব। সুতরাং উল্লিখিত সমস্যা সমাধানে রশিদ সাহেবের জন্য জৈবিক দমন পদ্ধতি গ্রহণ করা অধিকতর যুক্তিযুক্ত হবে।