প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ে ৩ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ক. অটোসোম কাকে বলে?প্রশ্ন: খ. মানবদেহে টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. চিত্রের কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় ওপরের বিভাজনটির ভূমিকা বিশ্লেষণ করো।উত্তর: ক. প্রতিটি জীবে একটি নির্দিষ্টসংখ্যক ক্রোমোসোম থাকে। মানুষের ২৩ জোড়া ক্রেমোসোম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এগুলোকে বলা হয় অটোসোম।উত্তর: খ. টিউমার অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। মানবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি—এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। ফলে কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কিন্তু কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিক কোষ বিভাজন চলতে থাকে এবং মানবদেহে টিউমার সৃষ্টি হয়।উত্তর: গ. চিত্রে প্রদর্শিত কোষ বিভাজনটি মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয়। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষে ক্রোমোসোম-সংখ্যা মাতৃকোষের ক্রোমোসেম-সংখ্যার অর্ধেক হয়। এই কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের মাতৃজনন কোষে হয়। ফলে হ্যাপ্লয়েড গ্যাসেট সৃষ্টি হয়।উত্তর: ঘ. চিত্রে মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে। মিয়োসিস কোষ বিভাজনের ফলে একটি মাতৃজনন কোষ বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয় এবং প্রতিটি কোষে ক্রোমোসোম-সংখ্যা মাতৃ কোষের ক্রোমোসোম-সংখ্যার অর্ধেক হয়। অর্থাৎ জননকোষে n সংখ্যক ক্রোমোসোম থাকে। জননকোষে ক্রোমোসোম-সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম-সংখ্যার অর্ধেক না হলে পুং ও স্ত্রী জননকোষের মিলনে সৃষ্ট জীবে ক্রোমোসোম-সংখ্যা দ্বিগুণ অর্থাৎ 4n হয়ে যেত। এতে জীবের বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা পেত না। যদি মিয়োসিস না ঘটত, তবে বংশানুক্রমে ক্রোমোসোম-সংখ্যা ক্রমান্বয়ে দ্বিগুণ, চার গুণ, আট গুণ—এভাবে বাড়তে থাকত। ফলে প্রজাতির বৈশিষ্ট্য সম্পূর্ণ রূপে বিনষ্ট হতো। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় চিত্রে প্রদর্শিত বিভাজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।