অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায়ের ‘কোষ বিভাজন’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ক. সেক্স ক্রোমোসোম কী?প্রশ্ন: খ. ক্যানসার কীভাবে সৃষ্টি হয়?প্রশ্ন: গ. চিত্র B-এর কোষ বিভাজন ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. জীবের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে চিত্র A ও চিত্র B-এর মধ্যে কোনটি ভূমিকা পালন করে? মতামত দাও।উত্তর: ক. সেক্স ক্রোমোসোম: এক জোড়া ক্রোমোসোম মানুষের লিঙ্গ নির্ধারণ করে। এ কারণে এই ক্রোমোসোমকে সেক্স ক্রোমোসোম বলে।উত্তর: খ. ক্যানসার নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যানসার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের E6 এবং E7 নামের দুটি জিন এমন কিছু রাসায়নিক পদার্থ সৃষ্টি করে, যা কোষ বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে। এ কারণে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, সৃষ্টি হয় অর্বুদ। অনেক সময় এ দুটি জিন পোষক কোষের জিনের সঙ্গে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়। তখন সৃষ্টি হয় ক্যানসার।উত্তর: গ. চিত্র B-এ মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। এখানে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি কোষে পরিণত হয়েছে। এই বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভাজিত হলেও ক্রোমোসোমের বিভাজন ঘটেছে মাত্র একবার। ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পর পর দুবার এবং ক্রোমোসোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোসোমের অর্ধেকসংখ্যক ক্রোমোসোমযুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মিয়োসিস বলে।উত্তর: ঘ. চিত্র A-তে সাইটোসিস এবং চিত্র B-তে মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। সাইটোসিস কোষ বিভাজন (চিত্র A) একটি সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হয়। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণসম্পন্ন হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি হয়। এককোষী ভ্রূণ লাখ লাখ কোষের একটি পরিপূর্ণ মানুষে পরিণত হয়। ছোট একটি ভ্রূণ সুবিশাল বটবৃক্ষে পরিণত হয়। পক্ষান্তরে মিয়োসিস কোষ বিভাজন (চিত্র B) একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এই বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভাজিত হলেও ক্রোমোসোমের বিভাজন হয় মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে থাকে। ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তনের ফলে জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পরিবর্তন আসে। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে জীবের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন (চিত্র A) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।