৯ম ও ১০ম শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫  প্রাণিকলা, অঙ্গ ও অঙ্গতন্ত্রপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘প্রাণিকলা, অঙ্গ ও অঙ্গতন্ত্র’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে প্রদর্শিত চিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশ্লেষণ করো।উত্তর: ঘ. প্রদর্শিত চিত্রটি একটি স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক হিসেবে নিউরন অতি গুরুত্বপূর্ণ টিস্যু। নিউরন মানবদেহের সব কার্যাবলির নিয়ন্ত্রক। স্নায়ুকোষ বা নিউরন পরিবেশ হতে উদ্দীপনা গ্রহণ করে দেহের অভ্যন্তরে পরিবাহিত করতে পারে এবং সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করতে পারে। অর্থাৎ নিউরন বিভিন্ন ধরনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা ও স্নায়ুতাড়না গ্রহণ করতে পারে এবং দেহের ভেতরে পরিবহন করতে পারে। যেমন—আমাদের শরীরে যখন মশা কামড় দেয় তখন প্রথমে ওই স্থানের স্নায়ু টিস্যুর মাধ্যমে উদ্দীপনা আমাদের মস্তিষ্কে প্রবাহিত হয়। মস্তিষ্ক সেই উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত পদক্ষেপ হিসেবে নির্দেশ প্রদান করে। মস্তিষ্কের এই নির্দেশ নিউরনের মাধ্যমে উপযুক্ত অঙ্গে বাহিত হয় এবং তা বাস্তবায়িত হয়। অর্থাৎ, উদ্দীপনা অনুযায়ী প্রতিক্রিয়া সৃষ্টি হলে তা বহন করাও নিউরনের কাজ। সুতরাং, উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে প্রদর্শিত চিত্রটি (নিউরন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।