৯ম ও ১০ম শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  সৃজনশীল অংশ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘টিস্যু ও টিস্যুতন্ত্র’ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. গাঠনিক, শারীরবৃত্তীয় ও অর্থনৈতিক দিক থেকে জটিল টিস্যু বেশ গুরুত্বপূর্ণ—বিশ্লেষণ করো। উত্তর: ঘ. গাঠনিক, শারীরবৃত্তীয় ও অর্থনৈতিক দিক থেকে জটিল টিস্যুর গুরুত্ব মূল্যায়ন।গাঠনিক গুরুত্ব:i. জটিল টিস্যু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করেii) উদ্ভিদের কাষ্ঠাল অংশকে পরিপুষ্ট করেiii) জটিল টিস্যু উদ্ভিদের মূলের শক্তি বৃদ্ধি করে। ফলে শিকড়ের সাহায্যে শক্তভাবে মাটি আঁকড়ে ধরে।শারীরবৃত্তীয় গুরুত্ব: i) খাদ্য তৈরির কাঁচামাল পাতায় পৌঁছানো এবং পাতা থেকে তৈরি করা খাদ্য পুনরায় প্রতিটি সজীব কোষে পৌঁছানোর কাজটি করে জটিল টিস্যু। ii) খাদ্য তৈরি ছাড়াও বহু বিক্রিয়ায় পানির প্রয়োজন হয়। ওই পানি মূল থেকে কাণ্ডের মাধ্যমে ওপরে প্রবাহিত হয় জাইলেম নামক জটিল টিস্যুর মাধ্যমে। iii) পানির সঙ্গে দ্রবীভূত খনিজ লবণ ও জাইলেম টিস্যুর মাধ্যমে প্রবাহিত হয়। iv) প্রস্বেদন প্রক্রিয়ার জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হয় তা জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছায়। অর্থনৈতিক গুরুত্ব: i) বাংলাদেশের সবচেয়ে বড় অর্থকরী ফসল হলো পাট। পাটের আঁশ হলো সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার অর্থাৎ বাস্ট ফাইবার।ii) বাড়িঘর নির্মাণে, আসবাবপত্র তৈরিতে, জ্বালানি হিসেবে, নৌকা তৈরিতে ও বাদ্যযন্ত্র তৈরিতে আমরা যেসব কাঠ ব্যবহার করি তা আসলে সেকেন্ডারি জাইলেম। উপরিক্ত বর্ণনা থেকে বোঝা যায় যে গাঠনিক শারীরবৃত্তীয় ও অর্থনৈতিক দিক দিয়ে উদ্ভিদের জন্য জটিল টিস্যু গুরুত্বপূর্ণ।