৯ম ও ১০ম শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায়ের উদ্ভিদের জৈবিক কার্যাবলি: সালোকসংশ্লেষণ ও শ্বসন থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:পুকুরপাড়ে গোসল করতে গিয়ে আশিক লক্ষ করল, পানিতে নিমজ্জিত শেওলার ওপর বুদ্বুদ জমে আছে। কিন্তু যেখানে শেওলা নেই, সেখানে কোনো বুদ্বুদ নেই। বিষয়টি পরদিন তার ক্লাসের শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি এর কারণ বুঝিয়ে দিলেন এবং বললেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শেওলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ক. শ্বসন কাকে বলে?খ. সালোকসংশ্লেষণ বলতে কী বোঝ?গ. শেওলার ওপর বুদ্বুদ ওঠার বিষয়টিকে তুমি কীভাবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করবে? ঘ. শেওলার ভূমিকা সম্পর্কে শিক্ষকের মন্তব্য বিশ্লেষণ করো।উত্তর: ক. শ্বসন: অক্সিজেন সহযোগে খাদ্যদ্রব্য জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই-অক্সাইড উত্পন্ন করার প্রক্রিয়াকে শ্বসন বলে।উত্তর: খ. সালোকসংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট সূর্য রশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলের CO2 কোষের পানি এবং অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে। অর্থাত্ যে প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তাকে সালোকসংশ্লেষণ বলে। নিচের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালোকসংশ্লেষণের প্রক্রিয়াটি দেখানো যায়: 6CO2+12H2OC6 H12O6+6O2+6H2Oউত্তর: গ. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন বুদ্বুদ আকারে শেওলার ওপর জমেছিল। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয়, তা পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায়। নিচে তা বর্ণনা করা হলো:পরীক্ষার উপকরণ: একটি কাচের বিকার, Hydrilla উদ্ভিদ, একটি ফানেল, একটি টেস্টটিউব, পানি, শিখাহীন জ্বলন্ত কাঠি।কার্যপদ্ধতি: Hydrilla নামক জলজ উদ্ভিদকে বিকারে রেখে একটি ফানেল দিয়ে ঢেকে দিতে হবে। Hydrilla উদ্ভিদকে এমনভাবে স্থাপন করতে হবে, যেন এর কাটা কাণ্ড ফানেলের নলের দিকে থাকে। এবার বিকারে এমনভাবে পানি ঢালতে হবে, যাতে ফানেলের সরু নলটি পানিতে ডুবে থাকে। এমন একটি টেস্টটিউব সম্পূর্ণ পানি ভর্তি করে ফানেলের নলের ওপর উপুড় করে রাখতে হবে। এ অবস্থায় পরীক্ষার সেটটিকে সূর্যালোকে রাখতে হবে।পর্যবেক্ষণ: কিছুক্ষণ পরে দেখা যাবে, Hydrilla উদ্ভিদ থেকে বুদ্বুদ আকারে গ্যাস বের হচ্ছে এবং টেস্টটিউবে জমা হচ্ছে। কিছু গ্যাস জমা হলে টেস্টটিউবটি সাবধানে উঠিয়ে আনতে হবে এবং একটি শিখাহীন জ্বলন্ত কাঠি টেস্টটিউবটি সোজা করে তার মাথায় ধরতে হবে। দেখা যাবে কাঠিটি ধপ করে জ্বলে উঠেছে।সিদ্ধান্ত: যেহেতু গ্যাসটি শিখাহীন কাঠিটিকে জ্বলতে সাহায্য করেছে, সেহেতু গ্যাসটি অক্সিজেন। কারণ, অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। আর Hydrilla উদ্ভিদের সালোকসংশ্লেষণের ফলেই এই অক্সিজেন গ্যাস উত্পন্ন হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল