অধ্যায়-৭ প্রাণীবৈচিত্র ও শ্রেণীবিন্যাসপ্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। A B গোলকৃমি মানুষ প্রশ্ন: ক. শ্রেণীবিন্যাস কাকে বলে?প্রশ্ন: খ. উকুন কী ধরনের পরজীবী? ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. A প্রাণীটি কীভাবে B প্রাণীটির ওপর নির্ভরশীল? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. A ও B প্রাণী দুটিকে ভিন্ন ভিন্ন পর্বে রাখার যৌক্তিকতা বিশ্লেষণ করো।উত্তর: ক. জীবের পারস্পরিক সম্পর্ক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের মিল ও অমিলের ভিত্তিতে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন দল, স্তর বা ধাপে পর্যায়ক্রমে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে।উত্তর: খ. উকুন এক ধরনের বহিঃপরজীবী। বহিঃপরজীবী পোষক দেহের বাইরে অবস্থান করে। উকুন পোষকের বাইরে অবস্থান করে পোষক দেহ থেকে পুষ্টি লাভ করে। এ জন্য উকুনকে বহিঃপরজীবী বলা হয়।উত্তর: গ. A প্রাণীটি গোলকৃমি এবং B প্রাণীটি মানুষ। বায়ু, খাদ্য ও পানীয়ের মাধ্যমে A প্রাণীটির (গোলকৃমি) ডিম B প্রাণীর (মানুষ) দেহে সরাসরি প্রবেশ করে। মানুষের দেহে প্রবেশের পর ডিম পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত্রে পৌঁছানোর সাধারণত দুই ঘণ্টার মধ্যে ভ্রূণের নির্গমন ঘটে। ডিম মানুষের অন্ত্রে প্রবেশের পর আন্ত্রিক রসে খোলস বিনষ্ট হয় ও লার্ভা খোলসমুক্ত হয়। লার্ভাগুলো অন্ত্রপাত্র ভেদ করে লসিকা নালি বা রক্তের কৈশিক জালিকার মধ্যে প্রবেশ করে। রক্তের মাধ্যমে এরা বিভিন্ন অঙ্গে চলে যায়। এ অবস্থায় লার্ভাগুলো ফুসফুসের ভেতরে কিছু সময়ের জন্য অবস্থান করে। লার্ভাগুলো শ্বাসনালি বেয়ে গলবিলে এসে পৌঁছায়। এ সময় গলা খুসখুস করে এবং কাশি হয়। লার্ভা কাশির সঙ্গে গলায় উঠে আসে। ঢোক গিললে এরা পুনরায় অন্ত্রে এসে পৌঁছায়। লার্ভা অন্ত্রে শেষবারের মতো খোলস ত্যাগ করে। অন্ত্রে অবস্থানকালে এরা মানুষের পরিপাককৃত খাদ্যরস গ্রহণ করে পুষ্টিলাভ করে। কিছুদিনের মধ্যেই লার্ভা পূর্ণাঙ্গ কৃমিতে পরিণত হয়। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে A প্রাণীটি (গোলকৃমি) B প্রাণীটির (মানুষ) ওপর নির্ভরশীল।উত্তর: ঘ. A প্রাণীটি গোলকৃমি এবং B প্রাণীটি মানুষ।গোলকৃমির দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দেখা যায়:১. দেহ নলাকার, পুরু ত্বক দ্বারা আবৃত এবং দ্বিপক্ষীয় প্রতিসম।২. পৌষ্টিক নালি সম্পূর্ণ (মুখছিদ্র ও পায়ুছিদ্র উভয়ই বিদ্যমান)।৩. দেহগহ্বর অনাবৃত, প্রকৃত সিলোম নয়।৪. সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত।৫. সাধারণত এক লিঙ্গ।উপরের বৈশিষ্ট্যগুলোর কারণে A প্রাণীটিকে (গোলকৃমি) Nematoda পর্বে রাখা হয়।আবার মানুষের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দেখা যায়:১. ভ্রূণাবস্থায় দেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত নটোকর্ড থাকে, যা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।২. পৃষ্ঠদেশে একক, মধ্যম, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।৩. মানুষের দেহ হালকা লোমে আবৃত, পায়ের তলা, হাতের তালু ও মুখমণ্ডল লোমবিহীন।৪. রক্তসংবহনতন্ত্র উন্নত ও বদ্ধ প্রকৃতির।৫. মানুষের মস্তিষ্ক সুগঠিত এবং সর্ববৃহৎ।উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোর কারণে B প্রাণীটিকে (মানুষ) Chordata পর্বে রাখা হয়।