অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘প্রাণিকলা, অঙ্গ ও অঙ্গতন্ত্র’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো। প্রশ্ন: ক. তন্ত্র কাকে বলে?প্রশ্ন: খ. সিন্যাপাস বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. চিত্র P ও Q গঠন বৈশিষ্ট্যে একটি অপরটি হতে আলাদা? ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. চিত্র R দেখতে P এর মতো হলেও কাজ করে Q এর মতো—বিশ্লেষণ করো। উত্তর: ক. তন্ত্র: একাধিক অঙ্গ মিলিতভাবে যদি এই ধরনের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে তবে অঙ্গগুলোকে একত্রে তন্ত্র বলে। উত্তর: খ. পর পর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন ও পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয়। ওই স্নায়ুসন্ধিকে সিন্যাপস বলে। সিন্যাপসের মধ্য দিয়েই একটি নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়। উত্তর: গ. চিত্র P হলো ঐচ্ছিক পেশি এবং Q অনৈচ্ছিক পেশি। নিম্নলিখিত গঠন বৈশিষ্ট্যের কারণে P ও Q পরস্পর থেকে আলাদা: ১. চিত্র P (ঐচ্ছিক পেশি)-এর পেশিগুলো প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত ও প্রসারিত হয়। কিন্তু Q (অনৈচ্ছিক পেশি)-এর পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছানুযায়ী ঘটে না। ২. P এর কোষগুলো নলাকার ও শাখাবিহীন। আর চিত্র Q এর কোষগুলো মাকু আকৃত্রির। ৩. P-এর পেশিতে প্রতি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। কিন্তু Q-এর প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে। ৪. P টিস্যুর কোষগুলো আড়াআড়ি ডোরাযুক্ত। কিন্তু Q-এর গায়ে আড়াআড়ি কোনো দাগ থাকে না। ৫. P বিভিন্ন অঙ্গের সঞ্চালন ও চলন নিয়ন্ত্রণ করে। পক্ষান্তরে Q দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। যেমন: অন্ত্রের ক্রমসংকোচন। উত্তর: ঘ. চিত্র R হলো হূদেপশি। মেরুদণ্ডী প্রাণীদের হূৎপিণ্ড যে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত তাকে হূদেপশি বলে। ওই পেশি টিস্যুর কোষগুলো অনেকটা চিত্র P (ঐচ্ছিক পেশি) এর মতো। যেমন: নলাকৃতি, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্তকে চিত্র R (হূদেপশি) এর সঙ্গে চিত্র P (ঐচ্ছিক পেশি) এর গঠনগত মিল থাকলেও কাজের দিক দিয়ে ভিন্ন প্রকৃতির। অন্যদিকে চিত্র Q (অনৈচ্ছিক পেশি) এর সঙ্গে চিত্র R (হূদেপশি) এর গঠনগত ভিন্নতা থাকলেও কাজের দিক দিয়ে অত্যন্ত মিল রয়েছে। এ ক্ষেত্রে অনৈচ্ছিক পেশি প্রধানত প্রাণীদেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। যেমন অন্ত্রের ক্রমসংকোচন। অপরদিকে হূদেপশি ভ্রূণীয় দশার একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত একটি ছন্দময় গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হূদেপশির কাজ অনেকটা অনৈচ্ছিক পেশির মতো। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে চিত্র R (হূদেপশি) দেখতে P (ঐচ্ছিক পেশি) এর মতো হলেও কাজ করে (অনৈচ্ছিক পেশি) এর মতো।