বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায় আট-এর প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: পুষ্টি ও হলোজোয়িক পুষ্টি কী? অ্যামিবার খাদ্য গ্রহণ প্রক্রিয়াগুলো বর্ণনা করো।পুষ্টি : যে জৈবনিক প্রক্রিয়ায় প্রাণী খাদ্য গ্রহণ, পরিপাক, পরিপাককৃত খাদ্যবস্তুর শোষণ, আত্তীকরণ ও বর্জ্য পদার্থ নিষ্কাশন করে তাকে পুষ্টি বলে। হলোজোয়িক পুষ্টি: জীব যখন বিভিন্ন ধরনের জটিল ও কঠিন জৈববস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টি লাভ করে তখন তাকে হলোজোয়িক পুষ্টি বলে। অ্যামিবার পুষ্টি হলোজোয়িক ধরনের।অ্যামিবার খাদ্য গ্রহণ প্রক্রিয়া: অ্যামিবার খাদ্য গ্রহণের জন্য কোনো মুখ বা অন্য কোনো নির্দিষ্ট অঙ্গও নেই। তাই খাদ্য গ্রহণের সময় একটি তলের ওপর আটকে থেকে ক্ষণপদের সাহায্যে বিভিন্ন উপায়ে খাদ্য গ্রহণ করে। দু-তিন মিনিটে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। অ্যামিবা প্রধানত পাঁচ উপায়ে খাদ্য গ্রহণ করে। যথা: ১) সারকাম ভ্যালেশন ২) সারকাম ফ্লুয়েন্স ৩) ইমপোর্ট ৪) ইনভ্যাজিনেশন ৫) পিনোসাইটোসিসসারকাম ভ্যালেশন: অ্যামিবা এ পদ্ধতিতে কঠিন ও সচল খাদ্য গ্রহণ করে। প্রথমেই ক্ষণপদ বিস্তার করে খাদ্যকে স্পর্শ না করে ঘিরে ফেলে। বিস্তারকৃত ক্ষণপদ পেয়ালার মতো দেখায় বলে একে ফুডকাপ বলে। পরে ক্ষণপদের প্রান্তগুলো একত্র করে খাদ্য গহ্বর গঠন করে। এ ক্ষেত্রে অ্যাক্টোপ্লাজমের আবরণী অ্যান্ডোপ্লাজমে পরিণত হয়ে ক্ষতিকারক প্রভাব থেকে প্রোটোপ্লাজমকে সংরক্ষণ করে। সারকাম ফ্লুয়েন্স: এ পদ্ধতিতে অ্যামিবা চলন শক্তিহীন খাদ্যবস্তু গ্রহণ করে। খাদ্যবস্তু দেহের সংস্পর্শে আসা মাত্র ক্ষণপদ প্রসারিত করে ফুডকাপ গঠনের মাধ্যমে খাদ্যবস্তু আবদ্ধ করে দেহের প্রত্যক্ষ সংস্পর্শে নিয়ে আসে। এভাবে খাদ্যবস্তুকে দেহের ভেতরে নিয়ে যায়। ইমপোর্ট: এ প্রক্রিয়ায় ক্ষণপদ প্রসারিত না করে খাদ্য গ্রহণ করে। কোনোক্রমে খাদ্যবস্তু দেহের ওপর এসে পড়লে খাদ্যবস্তুকে নিষ্ক্রিয় করে ফেলে। এরপর নিষ্ক্রিয় খাদ্যবস্তু দেহের অভ্যন্তরে নিয়ে আসে। ইনভ্যাজিনেশন: এ ক্ষেত্রেও ক্ষণপদ প্রসারিত করে না। অ্যামিবার দেহ কোনো খাদ্যবস্তু সংস্পর্শে এলে আঠাল রস নিঃসৃত করে দেহের সঙ্গে খাদ্যকে আটকে ফেলে এবং দেহ থেকে একধরনের বিষাক্ত রস ক্ষরণ করে খাদ্যকে মেরে ফেলে। খাদ্যসংলগ্ন বহিঃপ্লাজম খাদ্যসহ একটি নলের আকার অন্তঃপ্লাজমে প্রবেশ করে একটি খাদ্য গহ্বর তৈরি করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল