অধ্যায়-৫প্রিয় সিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রম্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ল্যাবরেটরিতে স্লাইডে এক ফোঁটা রক্ত নিয়ে জীববিজ্ঞানের শিক্ষক ছাত্রদের দেখালেন। রক্তরস, রক্তকণিকা সম্পর্কে ধারণা দিলেন।ক. রক্ত কী? খ. রক্তরস কী? এর উপাদান কী? গ. রক্তের কাজগুলো উল্লেখ করো। ঘ. রক্তরস ছাড়া রক্তের অন্যান্য কণিকার গঠন ও কাজ বিশ্লেষণ করো। উত্তর: ক. রক্ত একধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক কলা, যা ভ্রূণের মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। উত্তর: খ. রক্তের তরল অংশকে রক্তরস বলে। এর উপদানগুলো নিম্নরূপ:i. রক্তরসে পানির পরিমাণ ৯০-৯২ শতাংশ।ii. জৈব-অজৈব পদার্থের পরিমাণ ৮-৯ শতাংশ।iii. জৈব পদার্থের মধ্যে বিভিন্ন প্রকার প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে।iv. অজৈব পদার্থের মধ্যে লৌহ, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ইত্যাদি পদার্থ থাকে।উত্তর: গ. রক্তের কাজগুলো নিচে দেওয়া হলো:i. অক্সিজেন পরিবহন: লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে কলায় অক্সিজেন বহন করে।ii. কার্বন ডাই-অক্সাইড পরিবহন: কলা কোষে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড ফুসফুসে বহন করে।iii. খাদ্যসার পরিবহন: পরিপাককৃত খাদ্যসার অন্ত্র থেকে কলা কোষে পরিবহন করে।iv. হরমোন পরিবহন: অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন পরিবহন করে। v. দেহের সঞ্চিত খাদ্য কলা কোষে পরিবহন করে। vi. কলায় উৎপন্ন তাপ দেহের সর্বত্র রক্তের সাহায্যে বণ্টনের ফলে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে।উত্তর: ঘ. রক্তের মধ্যে তরল অংশ ছাড়া তিন ধরনের রক্তকণিকা থাকে নিচে এদের বর্ণনা দেওয়া হলো:লোহিত রক্তকণিকা: এসব রক্তকণিকা হিমোগ্লোবিনযুক্ত ও লাল রঙের। উভচর প্রাণীর লোহিত রক্তকণিকা উভয় উত্তল, নিউক্লিয়াসযুক্ত ও ডিম্বাকার। অপরপক্ষে স্তন্যপায়ীর রক্তের লোহিত কণিকা উভয়-অবতল। নিউক্লিয়াসবিহীন, গোলাকার।কাজ: i. লোহিত কণিকার ভেতরকার হিমোগ্লোবিন শরীরের সবখানে অক্সিজেন বহন করে।ii. এরা নিষ্কাশনের জন্য CO2 কে কলা থেকে ফুসফুসে বহন করে। iii. হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে রক্তের সাধারণ ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে।iv. আয়নিক ভারসাম্য বজায় রাখে।শ্বেতরক্তকণিকা বা লিউকোসাইট: এরা সাধারণত নির্দিষ্ট আকৃতিবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত শ্বেতকণিকার সাইটোপ্লাজম দানাযুক্ত বা দানাবিহীন হয়। শ্বেতকণিকার আয়তন অন্যান্য কণিকা অপেক্ষা বৃহত্তর কিন্তু এরা সংখ্যায় কম, এদের সাইটোপ্লাজামে হিমোগ্লোবিন থাকে না।কাজ: i. শ্বেতরক্তকণিকা জীবাণু ধ্বংস করে আত্মরক্ষায় অংশ নেয়।ii. এরা বিভিন্ন অঙ্গ গঠনেও অংশ নেয়। iii. দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করাও শ্বেতরক্তকণিকার কাজ।iv. বেসোফিল নিঃসৃত হেপারিন রক্তকে রক্তবাহিকার ভেতর জমাট বাঁধতে বাধা দেয়। অণুচক্রিকা বা থ্রম্বোসাইট: মেরুদণ্ডী প্রাণীদের রক্তে অবস্থিত নিউক্লিয়াসবিশিষ্ট, মাকু আকৃতির রক্তকণিকাকে থ্রম্বোসাইট বলে। স্তন্যপায়ীদের থ্রেম্বোসাইটে নিউক্লিয়াস থাকে না। স্তন্যপায়ীদের থ্রম্বোসাইটকে প্লেটলেটও বলে। কাজ: i. রক্ত জমাটবাঁধায় অংশ নেয়। ii. রক্তজালিকার ক্ষতিগ্রস্ত অ্যান্ডোথেলিয়াস আবরণ পুনর্গঠনে অংশ নেয়।iii. বিভিন্ন সংকোচনধর্মী পদার্থ ক্ষরণের মাধ্যমে রক্তবাহিকার সংকোচন ঘটিয়ে রক্তপাত বন্ধে সাহায্য করে। তিন প্রকার রক্ত কণিকার চিত্র—