৯ম ও ১০ম শ্রেণীর পড়া: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। পালামৌ৩৮. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কখন হাজারীবাগ পৌঁছেছিলেন?ক. সন্ধ্যা নাগাদ খ. পূর্বাহ্নে গ. প্রত্যুষে ঘ. দ্বিপ্রহরে৩৯. অভ্যর্থনা জানাতে আসা বাড়ির কর্তার বয়স কত হয়েছিল?ক. ষাট অতিক্রান্ত খ. ষাটের কাছাকাছি গ. পঞ্চাশ অতিক্রান্ত ঘ. পঞ্চাশের কাছাকাছি ৪০. মৃত্তিকার সামান্য স্তূপ দেখলে বঙ্গবাসীদের কী হয়?ক. বিরক্তি খ. আনন্দ গ. কৌতুক ঘ. হতাশা৪১. ‘কোল যুবার খোঁপায় ব্যবহার করেছে—ক. বুনো ফুল খ. কাঠের চিরুনি গ. ঝিনুকের মালা ঘ. চুলের কাঁটা। দেনা-পাওনা১. রামসুন্দর কোন মাসে মেয়েকে ঘরে আনার প্রতিজ্ঞা করেন?ক. ভাদ্র খ. আশ্বিন গ. কার্তিক ঘ. অগ্রহায়ণ২. ‘শাস্ত্রশিক্ষা, নীতিশিক্ষা একেবারেই নাই’—এ কথা বলার কারণ কী?ক. মুখে মুখে কথা বলায় খ. ধর্মীয় বিধিনিষেধ না মানায়গ. পণের টাকা উপেক্ষা করায় ঘ. বাবার অমতে বিয়ে করায়উদ্দীপকটি পড়ো এবং ৩, ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।গনি মিয়া একজন কৃষক। ইতিমধ্যে চাষাবাদ করে আর্থিক অবস্থার অনেক উন্নতি করেছে। একমাত্র ছেলের বিয়ে দেওয়ার চিন্তা করার সঙ্গে সঙ্গে চারদিক থেকে অনেক প্রস্তাব আসতে শুরু করল। গ্রামের লোকজন ধরল ধুমধামের সঙ্গে বিয়ের উৎসব পালনের জন্য। আর এতে গনি মিয়াকে চড়া সুদে ধার করতে হলো মোটা অঙ্কের টাকা। একসময় সবকিছু হারিয়ে আবার সে নিঃস্ব হয়ে যায়।৩. উদ্দীপকের গনি মিয়ার সঙ্গে ‘দোনপাওনা’ গল্পের রামসুন্দরের সাদৃশ্যপূর্ণ দিক হলো—i. অদূরদর্শী পরিকল্পনা ii. ঋণগ্রস্ত অবস্থা iii. সন্তানবাৎসল্যনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৪. রামসুন্দর কোন দিক দিয়ে গনি মিয়া থেকে স্বতন্ত্র?ক. ভূসম্পত্তি খ. আধিপত্য গ. লোভ ঘ. আপ্যায়ন৫. রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিষ্টীয় কত তারিখে জন্মগ্রহণ করেন?ক. ৭ মে, ১৮৬১ খ. ৭ আগস্ট, ১৮৬১গ. ৭ মে, ১৯৪১ ঘ. ২২ মে, ১৯৪১৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?ক. কলকাতার জোড়াসাঁকোয় খ. চব্বিশ পরগনার কাঁঠালপাড়ায়গ. বর্ধমানের চুরুলিয়ায় ঘ. পশ্চিমবঙ্গের হুগলিতে৭. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কে ছিলেন?ক. ঐশ্বর্যনাথ ঠাকুর খ. রাধানাথ ঠাকুরগ. অশ্বিনীকুমার ঠাকুর ঘ. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর৮. মাত্র ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য প্রকাশিত হয়?ক. মানসী খ. বনফুল গ. গীতাঞ্জলি ঘ. চিত্রা৯. রবীন্দ্রনাথ ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান?ক. ১৯১৩ সালে খ. ১৯১৪ সালে গ. ১৯১৫ সালে ঘ. ১৯১৬ সালে।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরপালামৌ: ৩৮. ঘ ৩৯. গ ৪০. খ ৪১. খ।দেনা-পাওনা: ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ক # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল