৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা বাগধারা প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অলোচনা করব। ১৮। ‘ফেউ লাগা’ শব্দের অর্থ কী?ক) পেছনে লাগা খ) কুকুরে কামড়ানো গ) খবর রাখা ঘ) দালালি করা১৯। ‘উড়ো চিঠি’ দ্বারা কী বোঝানো হয়েছে?ক) বিমানযোগে আসা পত্র খ) ডাকযোগে আসা পত্র গ) বেনামি পত্র ঘ) গোপনীয় পত্র২০। ‘মনে করলাম এবার তীর্থে যাব’ এ বাক্যে বাগধারাটি কী বোঝাচ্ছে? ক) ওয়াদা করা খ) সংকল্প করা গ) ধর্ম পালন করা ঘ) মনে পড়া২১। ‘শাখের করাত’ অর্থ কী?ক) ধারালো করাত খ) ভোঁতা করাত গ) উভয় সংকট ঘ) সংকটমুক্ত২২। ‘নিরেট মূর্খ অর্থে’—কোন বাগধারাটি ব্যবহূত হয়?ক) ভরাডুবি খ) বুদ্ধির ঢেঁকি গ) ভুষণ্ডিরকাক ঘ) কংশ মামা২৩। কোন জোড়াটি সমার্থক?ক) অহিনকুল-দা কুমড়া খ) অগ্নিশর্মা-অগ্নি পরীক্ষা গ) আকাশ কুসুম-আকাশ পাতাল ঘ) তাসের ঘর-তামার বিষ২৪। ‘ছকড়া-নকড়া’—বাগধারাটির অর্থ কী?ক) তুচ্ছ জিনিস খ) সস্তা দর গ) গরিব মানুষ ঘ) সামান্য ধন২৫। ‘ঘাটের মরা’ বাগধারাটির অর্থ কী?ক) অতি প্রাচীন খ) অতি বৃদ্ধ গ) অতি গাধা ঘ) অতি পাজি২৬। ‘একচোখা’ অর্থ কী?ক) একচক্ষু বিশিষ্ট খ) এক চোখ কানা যার গ) পক্ষপাতদুষ্ট ঘ) পক্ষপাতহীনতা২৭। ‘কপটচারী’ শব্দটির বাগধারা কোনটি? ক) ভিজে বিড়াল খ) ভুষণ্ডির কাক গ) হাড়হাভাতে ঘ) ফপর দালালি২৮। ‘বা হাতের ব্যাপার’ অর্থ কী? ক) ঘুষ গ্রহণ খ) চড় মারা গ) অপমান করা ঘ) তুচ্ছতা জ্ঞান২৯। ‘চিনির পুতুল’ এর অর্থ কী?ক) পরিশ্রম কাতর খ) পরিশ্রমী গ) কর্মবিমুখ ঘ) দক্ষ কর্মী৩০। ‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ কী?ক) কপটচারী খ) মিথ্যাবাদী গ) নাছোড় বান্দা ঘ) ভিক্ষুক৩১। ‘ভুষণ্ডির কাক’ বাগধারাটির অর্থ কী?ক) কপোটচারী খ) অতি বৃদ্ধ গ) কালের সাক্ষী ঘ) দীর্ঘজীবী৩২। ‘এ কাজের হাতে হাতে ফল পাবেন’— হাতে হাতে বাগধারাটির অর্থ কী?ক) দক্ষতা খ) অবিলম্বে গ) হস্তচ্যুত ঘ) সৌভাগ্য ত্যাগ৩৩। ‘ছেলে তো নয়, যেন ননীর পুতুল’। ওই বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?ক) ব্যঙ্গ প্রকাশ খ) বিরক্তি প্রকাশ গ) বিকল্প প্রকাশ ঘ) আদর প্রকাশ৩৪। ‘ঘোড়া রোগ’ প্রবাদটির অর্থ কীক) সাধ্যের অতিরিক্ত সাধ খ) অর্থের কুপ্রভাব গ) কঠিন অসুখ ঘ) অসম্ভব বস্তু৩৫। ‘বিধির বিড়ম্বনা’ এর বাগধারা কী?ক) অলক্ষ্মীর দশা খ) অগ্নি পরীক্ষা গ) অদৃষ্টের পরিহাস ঘ) আটকপালিয়া৩৬। ‘উপায় দেখা’ অর্থটি কোন বাগধারা দ্বারা বোঝাচ্ছে?ক) মনে ধরা খ) পথ ধরা গ) ম্যাও ধরা ঘ) গোঁ ধরা ৩৭। ‘দায়িত্ব নেওয়া’ কথাটি কোন বাগধারা দ্বারা বোঝাচ্ছে?ক) মনে ধরা খ) পথ ধরা গ) ম্যাও ধরা ঘ) গোঁ ধরা৩৮। ‘মহাপ্রলয়’ বাগধারাটির অর্থ কী?ক) বিরাট কাণ্ড খ) তুমুল কাণ্ড গ) এলাহী কাণ্ড ঘ) প্রচণ্ড ঝড়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবাগধারার সঠিক উত্তর: ১৮। ক ১৯। গ ২০। খ ২১। গ ২২। খ ২৩। ক ২৪। খ ২৫। খ ২৬। গ ২৭। ক ২৮। ক ২৯। ক ৩০। গ ৩১। ঘ ৩২। খ ৩৩। ক ৩৪। ক ৩৫। গ ৩৬। খ ৩৭। গ ৩৮। খ।