৯ম ও ১০ম শ্রেণীর পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১০ প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ ভিন্ন ভিন্ন। বরফ ও পানির আপেক্ষিক তাপ যথাক্রমে 2100 J/kg/k এবং 4200 J/kg/k। আপেক্ষিক তাপ বেশি হলে আমরা বিভিন্ন সুবিধা পেয়ে থাকি।ক. আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও। খ. আপেক্ষিক তাপ ও তাপ ধারণক্ষমতার মধ্যে সম্পর্ক স্থাপন করো। গ. —50C তাপমাত্রার 3 kg বরফকে 00C তাপমাত্রার পানিতে পরিণত করতে কী পরিমাণ তাপের প্রয়োজন হবে? ঘ. পানির উচ্চ আপেক্ষিক তাপের গুরুত্ব আলোচনা করো। উত্তর: ক. একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1k বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে আপেক্ষিক তাপ বলে। একে s দ্বারা প্রকাশ করা হয়।উত্তর: খ. মনে করি, কোনো বস্তুর ভর m kg এবং তার উপাদানের আপেক্ষিক তাপ s হলে, আপেক্ষিক তাপের সংজ্ঞানুসারে 1 kg ভরের বস্তুর তাপমাত্রা 1k বাড়াতে s জুল তাপের প্রয়োজন হয়।সুতরাং m kg বস্তুর তাপমাত্রা 1k বাড়াতে ms জুলের তাপ প্রয়োজন। কিন্তু তাপ ধারণক্ষমতার সংজ্ঞানুসারে কোনো বস্তুর তাপমাত্রা 1k বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ওই বস্তুর তাপ ধারণক্ষমতা বলে। একে c দ্বারা প্রকাশ করা হয়। c=msঅর্থাৎ তাপ ধারণক্ষমতা=ভরআপেক্ষিক তাপউত্তর: গ. মনে করি, বরফের তাপমাত্রা=-s0Cবরফের ভর=3kg প্রয়োজনীয় তাপ, Q=?এখানে বরফ দুটি পর্যায়ে তাপ গ্রহণ সম্পন্ন করবে(i) -50c তাপমাত্রার 3 kg বরফকে 00C তাপমাত্রার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q1=ভরআপেক্ষিক তাপতাপমাত্রার পার্থক্য=321005 j =31,500 j(ii) 00c তাপমাত্রার 3 kg বরফকে 00C তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ,Q2=ভরবরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ =3336000 j =1008000 j মোট প্রয়োজনীয় তাপ, Q=Q1+Q2 =31500+1008000 =1039500 Jouleউত্তর: ঘ. পানির আপেক্ষিক তাপ 4200 J/kg/k, যা অন্যান্য পদার্থের তুলনায় অনেক বেশি। আমরা মাটির সঙ্গে পানির তুলনা করতে পারি, যেখানে মাটির আপেক্ষিক তাপ 800 J/kg/k। নির্দিষ্ট পরিমাণ মাটির তাপমাত্রা 1k বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সমপরিমাণ পানির তাপমাত্রা 1k বৃদ্ধি করতে তার চেয়ে পাঁচ গুণেরও বেশি তাপের প্রয়োজন। আবার 1k তাপমাত্রা কমানোর জন্য মাটির চেয়ে পানিকে অনেক বেশি তাপ বর্জন করতে হয়। এর ফলে স্থলভাগের তুলনায় সমুদ্রতীরবর্তী এলাকায় তাপমাত্রা অনেক ধীরে ধীরে বৃদ্ধি বা হ্রাস পায়। দ্বীপ অঞ্চলের চতুর্দিকে বিশাল জলরাশি থাকায় সাধারণত দ্বীপ অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি স্থল অঞ্চলের তুলনায় অনেক কম। আবার পানির উচ্চ আপেক্ষিক তাপের কারণে পানিকে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করতে ব্যবহূত হয়।