৯ম ও ১০ম শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. জীবদেহকে সচল রাখার ক্ষেত্রে অঙ্গ ও তন্ত্রের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—মূল্যায়ন করো।উত্তর: ঘ. জীবদেহকে সচল রাখার জন্য অঙ্গ ও তন্ত্রের সমন্বয় মূল্যায়ন:অঙ্গ ও তন্ত্রের সমন্বয় ছাড়া দেহকে সচল ও কর্মক্ষম রাখা সম্ভব নয়। মানুষ ও অন্যান্য প্রাণীর দেহ কতগুলো নির্দিষ্ট তন্ত্রের সমন্বয়ে গঠিত। কোনো বিশেষ তন্ত্র কয়েকটি সংশ্লিষ্ট অঙ্গ নিয়ে গঠিত। এসব অঙ্গের প্রতিটির নির্দিষ্ট গঠন ও কাজ রয়েছে। প্রতিটি তন্ত্রের অঙ্গের কাজের মধ্যে সমন্বয় থাকে। প্রতিটি তন্ত্র একইভাবে পৃথক পৃথক অথচ সুনির্দিষ্ট কাজ ঠিকমতো করে চলে। যেমন: পরিপাকতন্ত্রের কাজ প্রধানত খাদ্য গ্রহণ, খাদ্যপরিপাক, পরিপাককৃত খাদ্য শোষণের পর অপাচ্য অংশ সাময়িকভাবে জমা রাখা এবং দেহ থেকে নিষ্কাশন করা, এই তন্ত্রে লালাগ্রন্থি, যকৃত্ এবং অগ্নাশয় নামে পুষ্টি গ্রন্থিগুলো বিভিন্ন প্রয়োজনীয় রস নিঃসৃত করে পরিপাকে অংশ নেয়। এই তন্ত্রের গলবিল ও অনুনালি খাদ্য গলাধঃকরণ করায় পাকস্থলী ও ডিওভেনাম খাদ্যপরিপাক করায় ইলিয়াম খাদ্যপরিপাক ও শোষণ উভয়ই এবং মলাশয় অপাচ্য খাদ্য জমা রাখায় অংশ গ্রহণ করে। তন্ত্রগুলো আবার পরস্পরের সঙ্গে সম্পর্কিত এবং নির্ভরশীল। সুতরাং কোনো নির্দিষ্ট তন্ত্রের প্রতিটি অঙ্গের যথাযথভাবে কাজ করার মাধ্যমে সেই তন্ত্রের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আবার বিভিন্ন তন্ত্রের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমেই মানুষের এবং সব প্রাণীর দেহে স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পাদিত হয়। সব উন্নত প্রাণীর ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র সম্মিলিতভাবে সব অঙ্গের অর্থাত্ সব তন্ত্রের কার্যাবলি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে দেহকে সচল ও কর্মক্ষম করে।