দ্বিরুক্ত শব্দপ্রিয়শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘দ্বিরুক্ত শব্দ’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ৩০. কোন দ্বিরুক্ততে সঠিকতা বোঝায়?ক. রাশি রাশি ধান খ. গরম গরম জিলাপি গ. চোর চোর খেলা ঘ. জ্বর জ্বর বোধ করছি৩১. কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। —এই বাক্যে ‘কবি কবি’ কী অর্থে ব্যবহার হয়েছে?ক. ভালো অর্থে খ. কবির মতো অর্থে গ. উপহাস অর্থে ঘ. পুনরাবৃত্তি অর্থে৩২. কোন দ্বিরুক্ত শব্দে আদি স্বরের পরিবর্তন ঘটেছে?ক. চুপচাপ খ. মারামারি গ. মিটমাট ঘ. চুলাচুলি৩৩. সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দ যুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?ক. কালো কালো চেহারা খ. কবি কবি ভাব গ. রাশি রাশি ধান ঘ. গরম গরম জিলাপি৩৪. যুগ্ম রীতিতে দ্বিরুক্ত গঠনের ক্ষেত্রে ভিন্নার্থক শব্দের দ্বিরুক্ত হয়েছে কোনগুলোতে?ক. তালাচাবি খ. চুপচাপ গ. মারামারি ঘ. চালচলন৩৫. দ্বিতীয় শব্দের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটলেও পদ বিভক্তি অপরিবর্তিত থাকে। এর উদাহরণ কোনটি?ক. ঘরে ঘরে খ. ফিট ফাট গ. রকম সকম ঘ. দুধে ভাতে৩৬. ফোড়াটা টন টন করছে। এ দ্বিরুক্ত দ্বারা এখানে কী বোঝাচ্ছে?ক. বিশেষণ খ. ধ্বনি ব্যঞ্জনা গ. অনুভূতি ঘ. ক্রিয়া বিশেষণ৩৭. দ্বিতীয় শব্দ জোড়ার আংশিক পরিবর্তন করে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?ক. ভালো ভালো খ. খোঁজ খবর গ. লালন পালন ঘ. রকম সকম৩৮. পৌনঃপুনিকতা বোঝাচ্ছে কোন দ্বিরুক্ত দ্বারা?ক. ডেকে ডেকে হয়রান হয়েছি খ. কালো কালো চেহারা গ. ধীরে ধীরে যায় ঘ. উড়ো উড়ো ভাব৩৯. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়েছে কোনটিতে?ক. সরাসরি খ. নিশপিশ গ. রীতিনীতি ঘ. অলিগলি৪০. মানুষের কান্নার ধ্বনির অনুকার দ্বিরুক্ত কোনটি?ক. হ্যাঁ হ্যাঁ খ. ভেউ ভেউ গ. ম্যা ম্যা ঘ. ভ্যাঁ ভ্যাঁ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: দ্বিরুক্ত শব্দ.: ৩০। খ ৩১। খ ৩২। খ ৩৩। ক ৩৪। ক ৩৫। ক ৩৬। ঘ ৩৭। গ ৩৮। ঘ ৩৯। ক ৪০। খ।