ইংরেজি শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাThe National Memorialশিক্ষার্থী বন্ধুরা, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়ো। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের unit-14, lesson-1 অর্থাৎ The National Memorial নিয়ে আলোচনা করব। তোমাদের চর্চার জন্য প্রথমেই দেওয়া হলো গতকাল প্রকাশিত প্যাসেজটির বাংলা অনুবাদ। সাভারের জাতীয় স্মৃতিসৌধটি স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এটা কংক্রিট পাথর দিয়ে নির্মিত, কিন্তু এটার মূলে আছে রক্ত। এই স্তম্ভটি ১৫০ ফুট উঁচু, তবে যেসব শহীদের জন্য এটা নির্মিত, তারা এর চেয়েও উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এটা এমন একটা কীর্তি, যার আয়তন পরিমাপ করা যায়, কিন্তু তার মহত্ত্ব পরিমাপ করা যায় না। এটা সেই লাখ লাখ শহীদদের স্মরণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যারা তাদের জীবন উৎসর্গ করেছিল, যাতে আমরা বিশ্বের দরবারে সম্মান ও মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।১৫০ ফুটের সুদৃশ্য টাওয়ারটি ১৩০ ফুট ভিত্তির ওপর নির্মিত। এই স্তম্ভের সঙ্গে মোট সাতটি টাওয়ার আছে, যা পর্যায়ক্রমে উঁচু হতে হতে ১৫০ ফুট পর্যন্ত পৌঁছেছে। বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিভিন্ন পর্যায়ে এখানে একটা সুবিশাল কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা আছে। সম্পূর্ণ কমপ্লেক্সটি ১২৬ একর জায়গায় বিস্তৃত হবে। এই পরিকল্পনার মধ্যে একটি মসজিদ, একটি লাইব্রেরি ও একটি জাদুঘরের কথা উল্লেখ আছে। স্বাধীনতাযুদ্ধের স্মৃতিগুলো রাখা হবে এই জাদুঘরে। এগুলো আমাদের দেশবাসী ও যারা এই জাদুঘর পরিদর্শনে আসবে, তাদের আমাদের সাহসী সংগ্রাম ও স্বাধীনতাপ্রিয় মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে। এখানে অত্যাচারীদের উদ্দেশ্যে সতর্কবাণী লেখা থাকবে যে স্বাধীনতার জন্য ভারী অস্ত্রের প্রয়োজন নেই এবং অত্যাচারীরা সব সময়ই পরাজিত হয়। জনগণের ইচ্ছারই বিজয় হয়, কারণ মানুষ জন্মগতভাবেই স্বাধীনতাকামী।এই কমপ্লেক্সের সবচেয়ে হূদয়স্পর্শী দৃশ্য হচ্ছে স্তম্ভের কাছাকাছি শহীদদের সমাধি। সমাধিগুলোর সামনে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধায় মাথা নত করি, কারণ টাওয়ারগুলো তাদের আত্মার মহত্ত্বের প্রতীকস্বরূপ করে ওপরের দিকে আরোহণ করে।1. Choose the best answer.a) What does The National Memorial symbolize?(i) Our tradition(ii) Our aspiration(iii) Our respect for the martyrs of the liberation war(iv) Our respect for the freedom fightersb) The foundation of the National Memorial was laid in—. (জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি স্থাপিত হয়েছিল)।(i) 1971 (ii) 1972 (iii) 1980 (iv) 1982c) The whole entire complex covers an area of—.(i) 126 acres (ii) 127 acres (iii) 128 acres (iv) 129 acresd) The most touching sight of the complex is its—. (কমপ্লেক্সটির সবচেয়ে মর্মস্পর্শী দৃশ্য হচ্ছে এর—।)(i) 150 feet tower (ii) surrounding area (বেষ্টিত এলাকা) (iii) natural beauty (iv) several graves of martyred freedom fighters.e) The National Memorial stands at—.(i) Gazipur (ii) Comilla (iii) Savar (iv) Barisal# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল