৯ম ও ১০ম শ্রেণীর পড়া: ইংরেজি ও বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।Transformationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Transformation of sentences নিয়ে আলোচনা করব।Affirmative to NegativeRule-1: Affirmative sentence-এ ব্যবহূত only বা alone যদি সৃষ্টিকর্তা বা অন্য কোনো ব্যক্তিবাচক noun-কে qualify করে, তবে সে ক্ষেত্রে Negative sentence-এ only বা alone-এর পরিবর্তে none but ব্যবহূত হয়।ExampleAffirmative : Only Allah can help us.Negative : None but Allah can help us.Affirmative sentence-এ ব্যবহূত only এবং alone যদি কোনো বস্তুবাচক noun-কে Qualify করে তবে Negative sentence-এ only বা alone-এর পরিবর্তে nothing but বসে।ExampleAffirmative : Ritu needs only a book.Negative : Ritu needs nothing but a book.iii) Affirmative sentence-এ ব্যবহূত only বা alone যদি কোনো সংখ্যাবাচক শব্দকে Qualify করে সে ক্ষেত্রে only বা alone-এর পরিবর্তে not more than বা not less than ব্যবহূত হয়।ExampleAffirmative : Prity is only fifteen years old.Negative : Prity is not less than fifteen years old.Rule-2: Must বা have to যুক্ত Affirmative sentence-কে Negative sentence করতে হলে must বা have to-এর পরিবর্তে can not but/can not help বসে। তবে can not help-এর পরে যে verb থাকে সেই verb-এর শেষে ing যোগ করতে হয়।ExampleAffirmative : We must yield to our fate.Negative : We cannot but yield to our fate.Affirmative : You have to drink clean water.Negative : You cannot help drinking clean water.Rules-3: Affirmative sentence-এর ক্ষেত্রে ব্যবহূত a, all বা every যদি Adjective হিসেবে Subject-এর পূর্বে ব্যবহূত হয়, সে ক্ষেত্রে Negative sentence-এ a, all বা every-এর স্থলে there is no ব্যবহূত হয় এবং verb-এর পূর্বে but বা who বসে।তবে who ব্যবহূত হলে who-এর পরবর্তী বাক্যাংশের negative রূপ হয়। কিন্তু but ব্যবহূত হলে verb-এর পরবর্তী বাক্যাংশ Affirmative হয়। আবার everybody যদি subject হিসেবে ব্যবহূত হয়, সে ক্ষেত্রে Negative sentence-এ everybody-এর স্থলে nobody বসে।ExampleAffirmative : Every mother loves her child.Negative : There is no mother but loves her child. Rule-4 : Affirmative sentence-এর ক্ষেত্রে ব্যবহূত দুটি subject বা দুটি object বা দুটি verb যদি both ... and বা and দ্বারা যুক্ত হয়, সে ক্ষেত্রে Negative sentence-এর both ... and বা and-এর পরিবর্তে not only ... but also ব্যবহূত হয়।Affirmative : Both Karim and Kamal can do the work.Negative : Not only Karim but also Kamal can do the work.Rule-5 : As soon as-কে Negative করতে হলে As soon as-এর জায়গায় No sooner had+ সে বাক্যের কর্তা+মূল verb-এর past participle+ সে বাক্যের বাকি অংশ +than+ দ্বিতীয় বাক্য বসে।Example Affirmative : As soon as the teacher entered the class, the students stood up.Negative : No sooner had the teacher entered the class than the students stood up.Rule-6 : Too. ... to যুক্ত Affirmative sentence-কে Negative-এ রূপান্তরিত করতে হলে too-এর পরিবর্তে so ব্যবহূত হয় এবং Adjective-এর পরে that বসে। এরপর Tense অনুযায়ী মূল verb-এর পূর্বে cannot বা couldn’t বসে এবং verb-এর পূর্বে ব্যবহূত infinitive এর ‘to’ উঠে যায়।ExampleAffirmative : He is too weak to walk.Negative : He is so weak that he cannot walk.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল