৯ম ও ১০ম শ্রেণীর পড়া: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাNarrationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Narration বা Speech নিয়ে আলোচনা করব। বর্তমানে Communicative System-এ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য Narration/Speech-এর মৌলিক বিষয়গুলোর ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।Narration বা Speech: বক্তার উক্তিকে ইংরেজিতে Narration বা Speech বলে। ইংরেজিতে Narration বা Speech দুই প্রকার। যেমন: i. Direct Speech ii. Indirect Speech. i. Direct Speech : যখন কোনো বক্তার উক্তিকে কোনো রকম পরিবর্তন না করে অবিকলভাবে ব্যক্ত করা হয়, তখন তাকে Direct Speech বলে। যেমন: He Said, `I am writing a letter.’ ii. Indirect Speech : বক্তার নিজের কথা অবিকল পুনরাবৃত্তি না করে তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করাকে Indirect Speech বলে। Reporting Verb & Reported Speech: Direct Narration বা Speech-এ দুটি অংশ থাকে। এদের মধ্যে একটি Reporting Verb এবং অন্যটি Reported Speech.a. Direct Speech-এ inverted Comma-এর মধ্যে উদ্ধৃতাংশ বা বক্তার কথাগুলোকে Reported Speech বলে।আর যে Verb-এর সাহায্য বক্তার কথাগুলো উদ্ধৃত বা প্রকাশ করা হয়, তাকে Reporting Verb বলে।b. Direct Speech-এ Reporting Verb-এর পরে একটি Comma বসে এবং inverted comma-এর ভেতরে Reported Speech এর প্রথম অক্ষরটি Capital letter হয়। যেমন: Sajonta said, ‘I have done my home work.’ এখানে said verb-টি Reporting Verb এবং `I have done my home work’ Reported Speech.Reported Speech-এর Person ও Tense-এর পরিবর্তনPerson পরিবর্তনের নিয়ম: Person তিন প্রকার। যথা: i. First Person, ii. Second Person, iii. Third Person.Direct Speech থেকে Indirect Speech-এ পরিবর্তনের সময় First Person ও Second Person-এর পরিবর্তন হয়ে থাকে। Third Person-এর কোনো পরিবর্তন করতে হয় না। # Inverted Comma-এর ভেতরের অংশে যদি First Person থাকে, তাহলে ওই First Person-এর পরিবর্তন করতে হবে Reporting Verb-এর Subject-এর Person, number ও gender অনুসারে। # Inverted Comma-এর ভেতরের অংশে যদি Second Person থাকে, তাহলে ওই Second Person-এর পরিবর্তন করতে হবে Reporting Verb-এর Object-এর Person, number ও gender অনুসারে। যেমন: Direct : He said to me, ‘You have done your duty.’Indirect : He told me that I had done my duty.# Reported Speech-এর Third Person সর্বদা অপরিবর্তিত থাকে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল