৯ম ও ১০ম শ্রেণীর পড়া: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Narrationপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Narration বা Speech নিয়ে আলোচনা করব। বর্তমানে Communicative System-এ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য Narration/Speech-এর মৌলিক বিষয়গুলোর ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।Imperative sentenceImperative sentence কে Direct speech থেকে Indirect speech-এ পরিবর্তন করার নিয়ম: a) Direct speech-এর অন্তর্গত Reported Speech-এর অর্থ ও ভাবানুসারে Indirect Speech-এর reporting verb order, request, advise, command, beg, tell, ask-এ পরিবর্তিত হয়।b) হ্যাঁ-বোধক বাক্যের ক্ষেত্রে Imperative verb-এর আগে to এবং না-বোধক বাক্যের ক্ষেত্রে Imperative verb-এর আগে not to বসে। comma-এর শুরুতে Please থাকলে তা বাদ যাবে এবং এ ক্ষেত্রে Reporting verb পরিবর্তিত হয়ে ‘Request’ হবে। যেমন: Direct : Father said to me, ‘Go home at once.’Indirect : Father ordered me to go home at once.Direct : Rahim said to his servant, ‘Do as I tell you.’Indirect : Rahim orderd his servant to do as he told him.Note : না-বোধক Imperative sentenceকে Indirect Speech-এ পরিবর্তন করার সময় Reporting verbকে prohibit, forbid ইত্যাদিতে পরিবর্তন করে negative-এর not কে বিলুপ্ত করা যায়। যেমন:Direct : He said to me, ‘Don’t go there.’Indirect : He forbade me to go there.Direct : The teacher said to the students, ‘Don’t make a noise.’Indirect : The teacher forbade the students to make a noice.Imperative beginning with ‘Let’Let দিয়ে শুরু Imperative sentence-এর Direct speech দ্বারা যদি কোনো Proposal বা Suggestion ব্যক্ত করা হয়, সে ক্ষেত্রে—a) Reporting verbটি Propose বা suggest-এ পরিবর্তিত হয় এবং imperative sentenceটি Assertive sentence-এ রূপান্তরিত হয়।b) Reported speech-এর আগে conjunction ‘that’ এবং Imperative verb-এর আগে should বসে।c) Direct speech-এ Reporting verb-এর ব্যক্তিবাচক কর্ম-এর আগে preposition ‘to’ অপরিবর্তিত থাকে।যেমন: Direct: Shima said to her friends, ‘Let us have a picnic on friday.’Indirect: Shima proposed to her friends that they should have a picnic on friday.# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল