Right form of verbsপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের use of the right form of verbs নিয়ে আলোচনা করব।বর্তমানে communicative system-এ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য right form of verbs-এর ধারণা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এর ওপর ভিত্তি করে ইংরেজি দ্বিতীয় পত্রে প্রশ্ন থাকবে। Right form of verbs-এর ওপর সঠিক ধারণা না থাকলে এগুলোর উত্তর সঠিকভাবে করা সম্ভব নয়। তাই শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সুবিধার্থে নিম্নে বেশ কিছু Right form of verbs-এর গুরুত্বপূর্ণ নিয়ম তুলে ধরলাম। তোমরা তা যত্নসহকারে চর্চা করবে।Rule-1: Sujbect যদি third person এবং singular number হয়, আর যদি present indefinite tense এবং indicative mood হয় তাহলে verb-এর শেষে s বা es যোগ করতে হয়। উদাহরণ: Question: Rehana (go) to school. Answer: Rehana goes to school.Rule-2: বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে verb-এর present continuous tense হয়। এসব ক্ষেত্রে সাধারণত now, at present, at this moment ইত্যাদি ব্যবহূত হয়। উদাহরণ: Question: Now the students (sing) the national anthem. Answer: Now the students are singing the national anthem. Question: The boys (watch) the television now. Answer: The boys are watching the television now. Rule-3: কোনো sentence-এ যদি verb ‘to have’-এর রূপান্তর (has, have, had) থাকে তাহলে বন্ধনীর ভেতরের verb-এর past participle হয়। উদাহরণ:Question: They have (go) to Dhaka. Answer: They have gone to Dhaka.Question: He has not (keep) the promise.Answer: He has not kept the promise.Rule-4: sentence-এ যদি no sooner had ... than থাকে তাহলে প্রথমে clause-এর verb-এর past participle হয় এবং দ্বিতীয় clause-এর verb-এর past Form হয়। উদাহরণ: Question: No sooner had the rain (stop) than they (leave) the shelter.Answer: No sooner had the rain stopped than they left the shelter.Rule-5: Sentence-এ যদি had rather, had sooner, had better, would rather, would better, must, let, need ইত্যাদি থাকে তাহলে প্রদত্ত verb-এর present form হয় এবং এর পূর্বে ‘to’ থাকলে তা লোপ পায়। অর্থাৎ verb-এর base form কিংবা bare Infinitive ব্যবহূত হয়। উদাহরণ:Question: I had better (go) home by this time.Answer: I had better go home by this time. Question: The teacher did not let him (to enter) the class. Answer: The teacher did not let him enter the class.Rule-6: Sentence-এর শুরুতে যদি would that/oh that থাকে তাহলে subject-এর পরে could বসে এবং বন্ধনীতে প্রদত্ত verb-এর present form হন। উদাহরণ:Question: Would that I (go) to America. Answer: Would that I could go to America. Rule-7: Sentence-এ to be এবং having থাকলে মূল verb-এর past participle হয়। উদাহরণ:Question: The thief ran away having (see) the policeman.Answer: The thief ran away having seen the policeman. Question: The Headmaster wants the boy to be (expel).Answer: The Headmaster wants the boy to be expelled.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল