অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: (ঘ) ইসলামের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইহলৌকিক শান্তি ও পারোলৌকিক মুক্তির পথ হিসেবে বিশ্বের শান্তিকামী মানুষের কাছে ইসলামের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ইসলামের গুরুত্ব ও তাৎপর্য: ইসলাম আল্লাহ তাআলার মনোনীত জীবনব্যবস্থা: মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনিই পরিচালনা করেন। আর পরিচালনা করার জন্য তিনি ইসলামকে একমাত্র জীবনব্যবস্থা হিসেবে ঘোষণা দিয়ে বলেন, ‘আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত জীবনব্যবস্থা হচ্ছে ইসলাম।’ (সূরা আল মায়িদাহ: আয়াত ৩)ইসলাম পরিপূর্ণ জীবনবিধান: ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবনবিধান। পবিত্র আল-কোরআনে বলা হয়েছে, ‘আজ তোমাদের জন্য তোমাদেরকে দ্বীনকে পরিপূর্ণ করলাম।’ (সূরা আল মায়িদাহ: আয়াত ৩)ইসলাম ঐক্য ও সাম্যের শিক্ষা দেয়: ইসলাম সবার সমান অধিকার নিশ্চিত করে। নারীর মর্যাদা ও সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা করে। ইসলাম পরিচালনা পদ্ধতি শেখায়: ইসলাম মানুষের পারিবারিক, ধর্মীয়, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব পর্যায়ে পরিচালনা পদ্ধতি শেখায়। ইসলাম অন্যদের ভালোবাসতে উদ্বুদ্ধ করে: ইসলাম নিজেদের মতো অন্যদেরও ভালোবাসতে উদ্বুদ্ধ করে। রাসূল হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘সব সৃষ্টি আল্লাহ তাআলার পরিবারের ন্যায়। ইসলামের শিক্ষা হলো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।’কল্যাণ লাভের মাধ্যমে: ইসলামের আদেশ-নিষেধ অনুযায়ী জীবন যাপন করলে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি লাভ করা যায়।মানবজীবনে যা কিছু প্রয়োজন, তার সবকিছুর নীতিনির্ধারণী ইসলামে রয়েছে। মানবিক শান্তি ও মুক্তির জন্য ইসলামের অনুসরণ ও বাস্তবায়ন অপরিহার্য।