৯ম ও ১০ম শ্রেণীর পড়া: ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. গতকাল প্রকাশিত অনুচ্ছেদটিতে উল্লিখিত পবিত্র কোরআনের আয়াতের আলোকে মুনাফিকের পরিণতি বিশ্লেষণ করো। উত্তর: ঘ. মুনাফিকি একটি জঘন্যতম পাপ। এটি মানবতা ও সুন্দর চরিত্রবিরোধী আচরণ। এর পরিণতি ভয়াবহ। নিচে মুনাফিকের পরিণতি সম্পর্কে আলোচনা করা হলো—১. কুফর ও শিরক: মুনাফিক ব্যক্তি বাইরে ঈমান প্রদর্শন করলেও মনের মধ্যে কুফর বা শিরক লালন করে। এ কারণে মুনাফিক মূলত কাফির বা মুশরিক। তার পরিণতি কাফির ও মুশরিকের মতোই ভয়ংকর।২. নির্লজ্জ মিথ্যাচার: মুনাফিক মূলত জেনেশুনে সচেতনভাবে পরিকল্পিত উপায়ে মিথ্যাচারের নামান্তর। মুনাফিক অবিরাম মিথ্যা কথা বলে, মিথ্যা আচরণ করে। পবিত্র কোরআনে মুনাফিককে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে। ৩. ক্ষতিকর: মুসলিম জাতির জন্য কাফির ও মুশরিকদের চেয়েও মুনাফিকরা বেশি ক্ষতিকর। কেননা তাদের ক্ষতি সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা সম্ভব হয় না। তারা মুসলিম সেজে ভেতর থেকে ক্ষতিকর কার্যক্রম পরিচালনা করে। ৪. সামাজিক অমর্যাদা: দ্বিমুখী নীতির কারণে মুনাফিককে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না। তাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন ও লেনদেনে আগ্রহবোধ করে না। প্রচুর অর্থবিত্ত ও ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও কেউ তাদের সম্মান করে না। ৫. দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়: মুনাফিকরা কেবল নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় না বরং দেশ ও জাতির ক্ষতি করে। তারা ব্যক্তিস্বার্থে জোচ্চুরি, ভেজাল দেওয়া ইত্যাদি খারাপ কাজ করে, যা জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে। ৬. অনন্ত শাস্তি লাভ: অন্তরে কুফর বা শিরক লালন করে মুখে ঈমানের কথা প্রকাশ করলেও মুনাফিকরা আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারে না। কেননা তিনি অন্তর্যামী। মানুষের অন্তরে লুকানো সব কথা তিনি জানেন। সে কারণে তিনি মুনাফিকদের জন্য আখিরাতের অনন্ত শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ‘মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে।’ (সূরা আল-নিসা: ১৪৫) যে ব্যক্তি কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি ও দ্বিমুখীভাব পোষণ করে, তাদের মুনাফিক বলে।৩১তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার প্রস্তুতি: সঠিক উত্তর: মডেল টেস্ট-৭: 1.a 2.a 3.b 4.d 5.c 6.b 7.a 8.c 9.b 10.c 11.a 12.b 13.c 14.b 15.b 16.a 17.b 18.c 19.b 20.b