অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।আসলাম সাহেব তাঁর বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্ট, বালু ও সুরকির প্রথম মিশ্রণের সঙ্গে সোনা, রুপা ও তাবিজে ভর্তি একটি পুঁটলা রেখে বললেন, এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে রক্ষা করবে। প্রশ্ন: ক. তাওহিদ কাকে বলে?প্রশ্ন: খ. ‘তাওহিদে বিশ্বাসী ব্যক্তি সৎকর্মের প্রতি অনুপ্রাণিত হন’- ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. আসলাম সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. আসলাম সাহেবের কর্মকাণ্ডের পরিণতি পবিত্র কোরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ করো। উত্তর: ক. তাওহিদ অর্থ একত্ববাদ, একমাত্র আল্লাহ তাআলাকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ইবাদত ও আনুগত্যের যোগ্য একক সত্তা হিসেবে স্বীকার ও বিশ্বাস করাকেই তাওহিদ বলে। উত্তর: খ. তাওহিদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ব্যাপারে প্রত্যয়ী থাকেন। কোনো কিছুই তাকে সৎপথ ও সৎ চিন্তা থেকে বিচ্যুত করতে পারে না। তিনি কেবল আল্লাহ তাআলাকে ভয় করেন, তাঁর উপরই ভরসা করেন। এ বিশ্বাস তাকে আত্মসচেতন ও আত্মমর্যাদাসম্পন্ন করে তোলে। মহান আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর সর্বদর্শী ক্ষমতায় বিশ্বাসের কারণে তাওহিদে বিশ্বাসীর পক্ষে মন্দ কাজে লিপ্ত হওয়া সম্ভব হয় না। তাই তাওহিদে বিশ্বাসী ব্যক্তি সৎকর্মের প্রতি অনুপ্রাণিত হন। উত্তর: গ. আসলাম সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে তাওহিদবিরোধী হয়েছে। তিনি সোনা, রুপা ও তাবিজে ভর্তি পুঁটলাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকারী হিসেবে বিশ্বাস করেছেন। এটি ঈমান ও ইসলামবিরোধী কাজ এবং সুস্পষ্ট শিরক। কারণ, কোনো ব্যক্তি বা অন্যকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারে এ ক্ষমতা আছে কেবল সর্বশক্তিমান আল্লাহ তাআলার। মানুষকে তাই কেবল আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অন্ধ বিশ্বাসে অন্য কোনো জড় পদার্থের কাছে কিছু চাওয়া বা অন্য কাউকে আল্লাহ তাআলার ক্ষমতার অংশীদার করা অত্যন্ত গর্হিত কাজ। আসলাম সাহেব বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্ট, বালু ও সুরকির প্রথম মিশ্রণের সঙ্গে সোনা, রুপা ও তাবিজের পুঁটলা রেখে এ গর্হিত কাজটিই করেছেন। তাঁর কাজটির মধ্য দিয়ে তিনি ক্ষমতাহীন এই জড় পদার্থগুলোকে মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতার অংশীদার করে নিয়েছেন। আল্লাহ তাআলা এ ধরনের কাজকে কখনো মেনে নেন না এবং কখনো ক্ষমা করেন না। পবিত্র কোরআনে ঘোষণা করেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তাঁর সঙ্গে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। এ অপরাধ ছাড়া যাকে ইচ্ছা তিনি অন্যান্য অপরাধ ক্ষমা করেন।’ (সূরা আন-নিসা: ৪৮) শিরকের মাধ্যমে মানবতার চরম অবমাননা হয়। তাই তা পরিহার করা জরুরি। আসলাম সাহেবের কাজটি শিরকের অন্তর্ভুক্ত হওয়ায় তাঁর আন্তরিকভাবে কৃতকর্মের জন্য তওবা করা উচিত। ইসলামের দৃষ্টিতে এ কাজ শিরক এবং যারা এ ধরনের কাজ করে, তারা মুশরিক। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল