৯ম ও ১০ম শ্রেণীর পড়া: ইসলাম শিক্ষা ও জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মুরাদ নিজেকে বেশ চালাক মনে করে। সে যেকোনো উদ্ভূত সমস্যার তাৎক্ষণিকভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে সমাধান করতে পটু। এ বিষয়ে সে তিনটি পদ্ধতি মেনে চলে। নিজ স্বার্থে মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং কোনো কিছু আমানত রাখলে তা খিয়ানত করে। একদিন সে মসজিদের ইমাম সাহেবকে পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলতে শোনেন যে, ‘নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতর স্তর।’ (সূরা আন-নিসা: ১৪৫)প্রশ্ন: ক. মুনাফিকের লক্ষণ কয়টি?প্রশ্ন: খ. নিফাক বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. মুরাদ কীভাবে মুনাফিকের বৈশিষ্ট্যগুলো ত্যাগ করতে পারে?প্রশ্ন: ঘ. অনুচ্ছেদে উল্লিখিত পবিত্র কোরআনের আয়াতের আলোকে মুনাফিকের পরিণতি বিশ্লেষণ করো। উত্তর: ক. মুনাফিকের লক্ষণ তিনটি। উত্তর: খ. নিফাক হলো কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা। মনে ও মুখে ভিন্ন ভাব প্রকাশ করা এবং অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রকাশ করাকে নিফাক বলে। পরিভাষায়, মনে কুফর-শিরক ও আল্লাহ তাআলার অবাধ্যতা গোপন রেখে মুখে ঈমানদারসুলভ বাক্য উচ্চারণ করা এবং মানুষকে দেখানোর জন্য বিভিন্ন আনুষ্ঠানিক ইবাদত সম্পন্ন করাকে নিফাক বলে। উত্তর: গ. মুরাদ নিজেকে বেশ চালাক ও চতুর মনে করে মুনাফিকি কাজকর্মে লিপ্ত আছে। এমতাবস্থায় তার উচিত সব সময় সত্য কথা বলা। কারও সঙ্গে কোনো বিষয়ে সে যদি ওয়াদাবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ হয় তা রক্ষা করা এবং কেউ যদি বিশ্বাস করে তার কাছে কোনো গোপন কথা বলে বা কোনো কিছু রাখে, তাহলে সে আমানত রক্ষা করা। কেননা পবিত্র কোরআনে মুনাফিকের চরম পরিণতির কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতম স্তরে।’ (সূরা আন-নিসা: ১৪৫) মুনাফিকরা দেশ ও জাতির চরম শত্রু। যে মানুষের বিশ্বাস ভঙ্গ করে এবং সবার ঘৃণার পাত্রে পরিণত হয়। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদা ভঙ্গ করে এবং তার কাছে যে আমানত রাখা হয়, তা খিয়ানত করে, তাকে মুনাফিক বলে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল