৯ম ও ১০ম শ্রেণীর পড়া: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ ৭ নম্বর অধ্যায় থেকে ‘অন্বয় ও ফাংশন’ সম্পর্কে আলোচনা এবং ১টি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা জানব অন্বয় ও ফাংশন কী? অন্বয়: অন্বয় শব্দটির অর্থ সম্পর্ক। যদি A ও B দুটি সেট হয়, তাহলে A ও B সেটের কার্তেসীয় গুণজ A–B সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর যেকোনো অশূন্য উপসেট R কে A থেকে B-এর অন্বয় বা সম্পর্ক বলে। যখন x, A সেটের একটি উপাদান হয় ও y, B সেটের একটি উপাদান হয় এবং (x,y)R হয়, তাহলে লেখা হয় xRy এবং পড়া হয় ‘x is related to y’ অর্থাৎ উপাদান x, উপাদান y এর সঙ্গে R সম্পর্কযুক্ত। # দুটি সেটের মধ্যে অন্বয় নির্ণয়ের কৌশল ১. দুটি সেট A ও B দেওয়া থাকলে এদের কার্তেসীয় গুণজ সেট A–B নির্ণয় করতে হবে। ২. A–B নির্ণয় করা মানে A ও B সেটের প্রতিটি হতে একটি করে উপাদান নিয়ে ক্রমজোড় গঠন করা। ৩. ক্রমজোড়গুলোর প্রথম পদকে x এবং দ্বিতীয় পদকে y ধরে প্রদত্ত সম্পর্কের জন্য যেসব ক্রমজোড় শর্তানুসারে গ্রহণযোগ্য সেসব ক্রমজোড়গুলোর সেটই হবে নির্ণেয় অন্বয়।প্রত্যেক অন্বয় এক বা একাধিক ক্রমজোড়ের সেট ফাংশন: যদি দুটি চলক x ও y এর মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যে, x এর প্রতিটি মানের জন্য y এর একটি এবং কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। যেমন: y = x2-4x+3 হলে y, x এর একটি ফাংশন। কারণ x এর প্রতিটি মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায় অর্থাৎ y এর মান x এর মানের ওপর নির্ভরশীল।ব্যাখ্যা: r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি c হলে c = 2r। এখানে r এর মানকে বাড়ানো বা কমানো হলে c এর মানও বাড়বে বা কমবে এবং r এর একটি নির্দিষ্ট মানের জন্য c এর একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে অর্থাৎ c এর হ্রাস-বৃদ্ধি r এর হ্রাস-বৃদ্ধির ওপর নির্ভরশীল। কারণ 2 একটি ধ্রুব সংখ্যা। সুতরাং c, r এর একটি ফাংশন। একে c = f(r) আকারে লেখা হয় এবং পড়া হয় ‘c is a function of r’ফাংশনের প্রতীক: সাধারণত f(x), F(x), g(x), h(x) ইত্যাদি প্রতীকের মাধ্যমে ফাংশন নির্দেশ করা হয়ে থাকে। ফাংশনের মান: যদি f(x) একটি প্রদত্ত ফাংশন হয়, তবে f ( দ্বারা ওই ফাংশনের মান বোঝায়, যখন x এর স্থলে ((আলফা) বসানো হয়। যেমন: y = x2-8,x+9 ফাংশনে x এর স্থলে উভয়পক্ষে (বসিয়ে পাই, f (= -8 +9; যা এর জন্য f(x)এর মান নির্দেশ করে। আবার, x = 1 হলে f(1) = 13-8.1+9 = 1-8+9 = 10-8 = 2 x = 2 হলে f(2) = 23-8.2+9 = 8-16+9 = 17-16 = 1প্রশ্ন: যদি A={5, 6}, B={4, 5} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে x = y+1 সম্পর্কটি বিবেচনায় আনা হয় তবে সংশ্লিষ্ট নির্ণয় করো। সমাধান: দেওয়া আছে, A = {5, 6}, B = {4, 5} প্রশ্নমতে, অন্বয়টি, R = {(x,y):xA, yB এবং x = y+1} এখানে, A – B = {5, 6} –{4, 5} = {(5, 4), (5, 5), (6, 4), (6, 5)} প্রদত্ত সম্পর্ক অনুসারে,  R = {(5, 4), (6, 5)} # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল