৯ম ও ১০ম শ্রেণীর পড়া: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ ১০ম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে অধ্যায়-৭ ‘প্রাণী বৈচিত্র্য ও শ্রেণী বিন্যাস’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: প্রাণী জগতের প্রধান পর্বের নাম, বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। অথবা,প্রাণী জগতের ৯/১০টি পর্বের নাম, পাঁচটি করে বৈশিষ্ট্য ও দুটি করে উদাহরণ দাও। উত্তর: i. পর্বের নাম: Sarcomastigophorea.শনাক্তকারী বৈশিষ্ট্য: দৈহিক গঠন: এরা এককোষী, আনুবীক্ষণিক আদিম। কার্যক্রম: একটি মাত্র কোষের মাধ্যমে এরা সব জৈবিক কাজ সম্পন্ন করে।কোষীয় প্রকৃতি: কোষ পর্দার বাইরে এদের কোষপ্রাচীর নেই। সাইটোপ্লাজমে সেন্ট্রিওল ও একাধিক ক্ষুদ্র গহ্বর আছে, প্লাস্টিড নেই।চলনাঙ্গ: এরা ক্ষণপদের মাধ্যমে চলাচল করে। অবস্থান: এরা একক বা দলবদ্ধ অবস্থায় বসবাস করে এবং মুক্তজীবী। উদাহরণ: (১) Plasmodium vivax (ম্যালেরিয়া জীবাণু)(২) Amoeba proteus (অ্যামিবা)ii. পর্বের নাম: Poriferaশনাক্তকারী বৈশিষ্ট্য: দেহাবরণ: পরিফেরার দেহাবরণ অস্টিয়াম নামক অসংখ্য ক্ষুদ্র ছিদ্রযুক্ত। দেহ: কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না।অভ্যন্তরীণ পরিবহন: নালিতন্ত্রের মাধ্যমে অভ্যন্তরীণ পরিবহন ঘটে। অন্তঃকঙ্কাল: স্পিকিউল বা স্পঞ্জিন বা উভয় দ্বারা অন্তঃকঙ্কাল গঠিত। চলাচল: পরিপূর্ণ প্রাণী চলাচলে অক্ষম। স্থায়ীভাবে কোনো বস্তুর সঙ্গে লেগে স্থান পরিবর্তন করে থাকে। উদাহরণ: (১) Scypha gelatinosum (সামুদ্রিক স্পঞ্জ)(২) Spongilla fragilis (স্বাদু পানির স্পঞ্জ)iii. পর্বের নাম: Coelenterata/ Cnidariaশনাক্তকারী বৈশিষ্ট্য: দেহ: দেহ অরীয় প্রতিসম। নির্দিষ্ট কোনো মস্তক নেই। স্তর: দ্বিস্তরী, প্রাণীর ভ্রুণদেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক কোষস্তর দুটির মধ্যে মেসোগ্লিয়া উপস্থিত। সিলেন্টেরন: দেহের অভ্যন্তরে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর বিদ্যমান, যা একটি ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত। নিডোব্লাস্ট: দেহে নিডোব্লাস্ট নামক বিশেষ ধরনের দংশক অঙ্গানু বিদ্যমান। পরিপাক: পরিপাক বহিঃকোষীয় ও অন্তঃকোষীয়। উদাহরণ: ১। Hydra vulgaris (হাইড্রা) ২। Aurelia aurita (জেলি ফিশ)iv. পর্বের নাম: Platyhelmintnesশনাক্তকারী বৈশিষ্ট্য: দেহ: দেহ ত্রিস্তরী, নরম, লম্বা, পৃষ্ঠীয় অঙ্কীয়তল বরাবর পাতা বা ফিতার ন্যায় চ্যাপ্টা।পৌস্টিকতন্ত্র: পৌস্টিকতন্ত্র অসম্পূর্ণ এবং শাখান্বিত। রেচনতন্ত্র: রেচনতন্ত্র বিশেষ প্রকৃতির শিখাকোষের সমন্বয়ে গঠিত। দেহ আবরণ: পুরু কিউটিকল যুক্ত। উপাঙ্গ: দেহে চোষক বা আংটা থাকে। উদাহরণ : ১। Taenia solium (ফিতাকৃমি) ২। Fasciola hepatica (যকৃতকৃমি) # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল