৯ম ও ১০ম শ্রেণীর পড়া: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রশ্ন: নিষেক, দ্বি-নিষেক, ত্রি-নিষেক কী? নিষেকের তাৎপর্য লেখো।উত্তর: নিষেক: সপুষ্পক উদ্ভিদের পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলনকেই নিষেক বলে। এর ফলে জাইগোট তৈরি হয়।দ্বি-নিষেক: একই সঙ্গে ডিম্বাণু ও একটি পুং জননকোষের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে অপর পুং জননকোষের মিলনপ্রক্রিয়াকে দ্বি-নিষেক বলে।ত্রি-নিষেক: সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে একটি পুং জননকোষের মিলনকে ত্রি-নিষেক বলে। এর ফলে নিউক্লিয়াসটি ট্রিপ্লয়েড অবস্থাপ্রাপ্ত হয়।নিষেকের তাৎপর্য: নিষিক্ত হওয়া ফুলের অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজ। নিচে এর তাৎপর্য দেওয়া হলো।(ক) নিষেকের ফলে ফুলের গর্ভাশয়টি ফলে পরিণত হয়।(খ) নিষেকের ফলে ডিম্বক বীজে পরিণত হয়।(গ) নিষিক্ত বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে।(ঘ) উদ্ভিদের নিষেকের দ্বারা সৃষ্ট ফল ও বীজ খেয়ে প্রাণিকুল ও মানবজাতি বেঁচে আছে।(ঙ) নিষিক্ত বীজ ব্যতীত প্রাণিকুলের অস্তিত্ব রক্ষা করা কঠিন।(চ) নিষেকের ফলে জাইগোটে নতুন জীব গঠনের সূচনা হয়।প্রশ্ন: পুং জননকোষ বা পুং গ্যমিটোফাইটের সৃষ্টিপ্রক্রিয়া লেখো।উত্তর: ক. পরাগধানীর অভ্যন্তরে পরাগমাতৃৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে চারটি হ্যাপ্লয়েড পরাগরেণু উৎপন্ন হয়।খ. প্রতিটি পরাগরেণুর দুটি আবরণ থাকে। যথা: ১. বাইরের আবরণকে বলে এক্সাইন। এই এক্সাইনে জার্ম পোর নামক ছিদ্র থাকে। ২. ভেতরের আবরণকে বলে ইনটাইন।গ. প্রতিটি পরাগরেণুর নিউক্লিয়াস মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে একটি নালিকা-নিউক্লিয়াস ও একটি জনন-নিউক্লিয়াস সৃষ্টি করে। এ অবস্থায় সাধারণত পরাগায়ন ঘটে।ঘ. নালিকা-নিউক্লিয়াসটি গর্ভদণ্ডের ভেতর দিয়ে ক্রমশ গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়ে নালিকা তৈরি করে।ঙ. জনন-নিউক্লিয়াসটি গর্ভদণ্ডের নালিকার মধ্যে অগ্রসর হয়ে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি পুং জননকোষ বা শুক্রাণু তৈরি করে। এই পুং জননকোষ দুটি হ্যাপ্লয়েড।প্রশ্ন: স্ত্রী জননকোষ সৃষ্টির কৌশল অথবা স্ত্রী গ্যামিটোফাইট সৃষ্টির কৌশল লেখো।উত্তর: ১. ডিম্বকের অভ্যন্তরে স্ত্রী জনন-মাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণুকোষ সৃষ্টি করে।২. চারটি কোষের মধ্যে তিনটি নষ্ট হয়ে যায়। একটি জীবিত থাকে এবং বড় হয়। ৩. জীবিত কোষটির নিউক্লিয়াস মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রথমে একটি থেকে দুটি, পরে দুটি থেকে চারটি ও চারটি থেকে আটটি নিউক্লিয়াস সৃষ্টি করে। এই আটটি নিউক্লিয়াস নিয়ে ভ্রূণথলি গঠিত হয়। ৪. ভ্রূণথলির দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস কেন্দ্রে আসে এবং মিলিত হয়ে ডিপ্লয়েড (n+n)=2n সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে। ৫. ডিম্বকরন্ধ্রের দিকে অবস্থিত মেরুর তিনটি নিউক্লিয়াসকে একত্রে বলা হয় ডিম্বাণুযন্ত্র এবং এর বিপরীত মেরুতে অবস্থিত নিউক্লিয়াস তিনটিকে একত্রে বলা হয় প্রতিপাদ কোষ। ৬. ডিম্বকরন্ধ্রের নিউক্লিয়াসটি অপেক্ষাকৃত বড় এবং একেই বলা হয় ডিম্বাণু বা স্ত্রী জননকোষ। এর দুপাশের দুটিকে বলা হয় সাহায্যকারী কোষ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল