অধ্যায়-৪ সৃজনশীল অংশ প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘টিস্যু ও টিস্যুতন্ত্র’ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড় এবং এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নবম শ্রেণীর শিক্ষার্থী রাঈদ জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাশে অনুবীক্ষণ যন্ত্রের স্লাইডে রাখা নমুনা পর্যক্ষেণ করল। বই ও শিক্ষকের সহায়তায় এ সম্পর্কে বিস্তারিত জানতে পারলো যে নমুনাটি দ্বিবীজপত্রের কাণ্ডের প্রস্থচ্ছেদ (আংশিক)।প্রশ্ন: ক. টিস্যুতন্ত্র কাকে বলে?প্রশ্ন: খ. টিস্যুতন্ত্র কত প্রকার ও কী কী?প্রশ্ন: গ. প্রাপ্ত নমুনার চিহ্নিত চিত্র অঙ্কন করো।প্রশ্ন: ঘ. উদ্ভিদের জীবনে বিভিন্ন টিস্যুতন্ত্রের ভূমিকা কী?উত্তর: ক. টিস্যুতন্ত্র: একই কাজ করে এমন এক বা একাধিক টিস্যু মিলে একটি টিস্যুতন্ত্র গঠিত হয়। যেমন: পরিবহন টিস্যুতন্ত্র।উত্তর: খ. টিস্যুতন্ত্র তিন প্রকার। যথা:১. ত্বকীয় টিস্যুতন্ত্র ২. ভিত্তি টিস্যুতন্ত্র ৩. পরিবহন টিস্যুতন্ত্র।উত্তর: গ. নিচে টিস্যুতন্ত্রের চিহ্নিত চিত্র দেখানো হলো:উত্তর: ঘ. উদ্ভিদের জীবনে বিভিন্ন টিস্যুতন্ত্রের ভূমিকা:বহুকোষী উদ্ভিদ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কতগুলো কোষ মিলে টিস্যু এবং এক বা একাধিক টিস্যু মিলে টিস্যুতন্ত্র গঠিত হয়। টিসুতন্ত্র প্রধানত তিন প্রকার। যথা: ১। ত্বকীয় টিস্যুতন্ত্র ২। ভিত্তি টিস্যুতন্ত্র ৩। পরিবহন টিস্যুতন্ত্রউদ্ভিদের বৃদ্ধিতে প্রতিটি টিস্যুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিস্যুতন্ত্রের কাজগুলো নিচে বর্ণনা করা হলো:১। ত্বকীয় টিস্যুতন্ত্র: (i) ত্বকীয় টিস্যুতন্ত্র উদ্ভিদকে বাইরের আঘাত ও অন্যান্য প্রতিকুল অবস্থা এবং নানা প্রকার জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। (ii) ক্লোরোপ্লাস্ট ত্বক খাদ্য প্রস্তুত করে।(iii) মূলরোম পানি ও খনিজ লবণ শোষণ করে।২। ভিত্তি টিস্যুতন্ত্রের কাজ:(i) ভিত্তি টিস্যুতন্ত্র কাণ্ডকে দৃঢ়তা প্রদান করে। (ii) খাদ্য সঞ্চয় করে। (iii) পরিবহন টিস্যুকে ধারণ করে।৩। পরিবহন টিস্যুতন্ত্রের কাজ:(i) জাইলেম টিস্যু মাটি থেকে শোষণকৃত পানি ও দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে।(ii) ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে।(iii) কাণ্ডকে দৃঢ়তা প্রদান করে। (iv) প্রয়োজনে খাদ্য সঞ্চয় করে।অতএব, উদ্ভিদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো মূলত উদ্ভিদের টিস্যুতন্ত্রগুলোই সম্পন্ন করে থাকে। ফলে উদ্ভিদের বৃদ্ধি দ্রুত হয়। তাই বলা যায়, উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্ধনে টিস্যুতন্ত্রের ভূমিকা অপরিসীম।