৯ম ও ১০ম শ্রেণীর পড়া: বাংলা, ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি পদ প্রকরণ নিয়ে ধারাবাহিক আলোচনা। প্রশ্ন: তৎসম শব্দের অতিশায়নের বিষয়সমূহ বিশদভাবে আলোচনা করো। তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে ‘এর’ এবং বহুর মধ্যে ‘তম’ প্রত্যয় যুক্ত হয়ে থাকে। যেমন-গুরু-গুরুতর-গুরুতম, দীর্ঘ-দীর্ঘতর, দীর্ঘতম। কিন্তু ‘এর’ প্রত্যয়যুক্ত বিশেষণটি শ্রুতিকটু হলে ‘এর’ প্রত্যয় যোগ না করে বিশেষণের আগে ‘অধিকতর’ শব্দটি যোগ করতে হয়। যেমন-অশ্ব হস্তী অপেক্ষা ‘অধিকতর’ সুশ্রী। বহুর মধ্যে অতিশয়নে তুলনীয় বস্তুর উল্লেখ না করেও ‘তম’ প্রত্যয় যুক্ত হতে পারে। যেমন-মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। তৎসম শব্দের অতিশয়নে দুয়ের মধ্যে ‘ইয়স’ প্রত্যয় এবং বহুর মধ্যে তুলনায় ‘দুটি’ প্রত্যয় যুক্ত হয়। বাংলায় সাধারণত ‘ইয়স’ প্রত্যয়ান্ত শব্দগুলো ব্যবহূত হয় না। যেমন—মূল বিশেষণ দুয়ের তুলনায় বহুর তুলনায়লঘু— লঘীয়ান— লঘিষ্ঠঅল্প— কনীয়ান— কনিষ্ঠবৃদ্ধ— জ্যায়ান (ব্যবহার নেই) জ্যেষ্ঠশ্রেয়— শ্রেয়ান— শ্রেষ্ঠ ‘ইয়স’ প্রত্যয়ন্তে কোনো কোনো শব্দের স্ত্রীলিঙ্গ রূপ বাংলায় প্রচলিত আছে। যেমন-ভূয়সী প্রশংসা।প্রশ্ন: বাংলা ভাষায় একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ কীভাবে হয়? বিশ্লেষণ করো।উত্তর: বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহূত হতে পারে। যেমন—ভালো: বিশেষণ রূপে—ভালো বাড়ি পাওয়া কঠিন।বিশেষ্য রূপে—আপন ভাল সবাই চায়।মন্দ: বিশেষণ রূপে—মন্দ কথা বলতে নেই।বিশেষ্য রূপে—এখানে কী মন্দটা তুমি দেখলে?পুণ্য: বিশেষণ রূপে—তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।বিশেষ্য রূপে—পুণ্যে মতি হোক।নিশীথ: বিশেষণ রূপে—নিশীথ রাতে বাজছে বাঁশী।বিশেষ্য রূপে—গভীর নিশীথে প্রভৃতি সুপ্ত।শীত: বিশেষণ রূপে—শীতকালে কুয়াশা পড়ে।বিশেষ্য রূপে—শীতে সকালে চারদিক কুয়াশার অন্ধকার।সর্বনাম পদ:প্রশ্ন: সর্বনাম পদ কাকে বলে? উহা কত প্রকার ও কী কী?উত্তর: বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহূত হয়, তাকে সর্বনাম পদ বলে। যেমন—হস্তী প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী। তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ।দ্বিতীয় বাক্যে ‘তার’ শব্দটি প্রথম বাক্যের ‘হস্তী’ বিশেষ্য পদটির প্রতিনিধি স্থানীয় শব্দ রূপে ব্যবহূত হয়েছে। তাই ‘তার’ শব্দটি সর্বনাম পদ।বাংলা ভাষায় ব্যবহূত সর্বনাম পদকে নিচের কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন—১। ব্যক্তিবাচক বা পুরুষবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, তিনি, তারা ইত্যাদি।২। আত্মবাচক: স্বয়ং, নিজে, খোদ, আপনি।৩। সামীপ্যবাচক: এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।৪। দূরত্ববাচক: ঐ, ঐসব, সব।৫। সাকল্যবাচক: সব, সকল, সমুদয়, তাবৎ৬। প্রশ্নবাচক: কে, কী, কি, কোন, কাহার, কার, কিসে?৭। অনির্দিষ্টতা জ্ঞাপক: কোন, কেহ, কেউ, কিছু।৮। ব্যতিহারিক: আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।৯। সংযোগজ্ঞাপক: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা, ইত্যাদি।১০। অন্যাদিবাচক: অন্য, অপর, পর ইত্যাদি।