দ্বিরুক্ত শব্দপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্রের দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করা হলো।প্রশ্ন: পদের দ্বিরুক্তি কীভাবে গঠিত হয়? উদাহরণসহ পদাত্মক দ্বিরুক্তির ব্যবহার লিখ।উত্তর: পদ দ্বিরুক্তি: বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলে। যেমন: দেখে দেখে যেয়ো। পদাত্মক দ্বিরুক্তি দুভাবে গঠিত হয়— যেমন: ১. একই পদের অবিকৃত অবস্থায় দুবার ব্যবহার, যেমন: ভয়ে ভয়ে এগিয়ে গেলাম,২. যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্তি পদের ব্যবহার হাতে-নাতে চোরটি ধরা পড়ল।পদাত্মক দ্বিরুক্তির ব্যবহার বিভিন্ন রকম হতে পারে।১. বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার যেমন: আধিক্য বোঝাতে রাশি রাশি ধান। আগ্রহ বোঝাতে: ও দাদা দাদা বলে কাঁদছে ইত্যাদি। ২. বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার: ক. আধিক্য বোঝাতে: ভালো ভালো আম নিয়ে এসোখ. তীব্রতা বোঝাতে: গরম গরম জিলাপি, ইত্যাদি। ৩. সর্বনাম শব্দের ব্যবহার:ক) আধিক্য বোঝাতে: কে কে এল?৪. ক্রিয়া বাচক শব্দ:ক) স্বল্পকাল স্থায়ী বোঝাতে: দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল।খ) পৌনঃপুনিকতা বোঝাতে: ডেকে ডেকে হয়রান হয়েছি।৫. অব্যয়ের দ্বিরুক্তির ব্যবহার:ক) ভাবের গভীরতা বোঝাতে: ছি ছি, তুমি কী করেছ?খ) অনুভূতি বোঝাতে: ভয়ে গা ছম ছম করেছে ইত্যাদি।প্রশ্ন: ধ্বন্যাত্মক দ্বিরুক্তির গঠন কীভাবে হয়? এর ব্যবহার লিখ। উত্তর: ধ্বন্যাত্মক দ্বিরুক্তি: কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নামই ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। যেমন: শনশন বাতাস বইছে। ধ্বন্যাত্মক দ্বিরুক্তির গঠন:১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ: ধর ধর, ঝন ঝন, ২. প্রথম শব্দটির শেষে ‘আ’ যোগ করে: টপাটপ, পটাপট, ৩. দ্বিতীয় শব্দটির শেষে ‘ই’ যোগ করে: ধরাধরি, ঝনঝনি,৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ: কিচিরমিচির, টাপুরটুপুর। ধ্বন্যাত্মক শব্দের ব্যবহার:১. বিশেষ্য রূপে: বৃষ্টির ঝমঝমানি আমার ভালো লাগে।২. বিশেষণ রূপে: নামিল নভে বাদল ছলছল বেদনায়।৩. ক্রিয়া রূপে: কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ।৪. ক্রিয়া বিশেষণ রূপে: চিকচিক করে বালি কোথা নাহি কাদা।