বহুনির্বাচনী অংশ-১প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অনুশীলনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ১. বাক্যতত্ত্বের আরেক নাম কী?ক. ভাষা খ. পদক্রম গ. প্রাতিপাদিক ঘ. সাধিত শব্দ২. বাংলায় বিরামচিহ্ন কয়টি?ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৩৩. প্রাচীন যুগের স্থায়ীকাল কত?ক. ৬৫০-১২০০ খ. ১২০১-১৮০০ গ. ১২০১-১৮০১ ঘ. ১২২৯-১৮০০৪. হরতাল কোন ভাষার শব্দ?ক. পাঞ্জাবি খ. গুজরাটি গ. ওলন্দাজ ঘ. সংস্কৃত৫. ড় ও ঢ় ধ্বনি দুটোকে কী ধ্বনি বলে?ক. কম্পনজাত খ. পার্শ্বিক গ. শিস ঘ. তাড়নজাত৬. আমি আজ জ্বর জ্বর বোধ করছি—এখানে দ্বিরুক্তি শব্দটি কী অর্থ প্রকাশ করে?ক. সামান্য খ. অসামান্য গ. আধিক্য ঘ. আতিশায্য৭. কোনটি নিয়ম অনুযায়ী সন্ধি হয় না?ক. কুলটা খ. দুর্ভিক্ষ গ. বিদ্যালয় ঘ. বৃহস্পতি৮. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদের প্রতিশব্দকে কী বলে?ক. পারিভাষিক শব্দ খ. প্রতিশব্দ গ. সমার্থক শব্দ ঘ. পরিবর্তিত শব্দ৯. প্রত্যয়সাধিত শব্দ কোনটি?ক. সুশ্রী খ. সফল গ. জলধি ঘ. মহাত্মা১০. এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?ক. আদিতে খ. অন্ত গ. আদি অন্তে ঘ. মাঝে১১. নিদাঘ শব্দের নি উপসর্গ কী অর্থদ্যোতনা সৃষ্টি করে?ক. গভীর খ. না গ. অল্পতা ঘ. আতিশায্য১২. তার চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি—এটা কোন বাক্য?ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য গ. খণ্ড বাক্য ঘ. যৌগিক বাক্য১৩. Better half শব্দটির বাংলা পরিভাষা কোনটি?ক. উত্তমার্ধ খ. নিকৃষ্টার্ধ গ. পরার্থ ঘ. পরমার্ধ১৪. নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?ক. কাঁচা কথা খ. কাঁচা সোনা গ. কাঁচা ইট ঘ. কাঁচা চুল১৫. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?ক. ঝড় বয় ভয় হয় খ. সকালে সূর্য ওঠে গ. বাঁশি বাজে ঘ. গগনে গরজে মেঘ১৬. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?ক. অর্থের খ. প্রশ্ন চিহ্নের গ. সর্বনাম ও বিশেষ্য পদের ঘ. ক্রিয়াপদের১৭. লোকটি হাড়ে হাড়ে শয়তান—এখানে হাড়ে হাড়ে শব্দ কী অর্থে প্রকাশ পেয়েছে?ক. সতর্কতা খ. আধিক্য গ. কালের বিস্তার ঘ. ভাবের বিস্তার।১৮. হস্তী শব্দের সমার্থক শব্দ কোনটি?ক. দ্বিপ খ. প্রাচীন গ. দ্বীপ ঘ. দীপ১৯. কোনটি লিঙ্গান্তর হয় না?ক. বেয়াই খ. সাহেব গ. কবিরাজ ঘ. কুলি২০. রাজার দুয়ারে হতি বাঁধা—কোন অধিকরণ কারক?ক. ভাবাধিকরণ খ. ঐকদেশিক গ. অভিব্যাপক ঘ. আধারাধিকরণ২১. কোন শব্দগুলোয় ণ-ত্ব বিধানের বাইরে ণ-এর ব্যবহার হয়েছে?ক. ঘণ্টা, লণ্ঠন, ভণ্ড খ. তৃণ, বর্ণ, কর্ণ গ. কৃপণ, রামায়ণ, বহ্নি ঘ. বেণু বীণা, বাণ২২. হংসডিম্বর সঠিক ব্যাসবাক্য কোনটি?ক. হংসের ডিম্ব খ. হংস ও ডিম্ব গ. হংস হতে যে ডিম্ব ঘ. হংসীর ডিম্ব২৩. পরের ই-কার ও উ-কার উচ্চারিত হওয়ার রীতিকে বলে—ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি গ. অপিনিহিতি ঘ. স্বরাগম২৪. শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কী হবে?ক. সারী খ. সারি গ. শারি ঘ. শাড়ি২৫. সাতাশ যদি একশ সাতাশ হতো—এখানে নিত্যবৃত্ত অতীত কী অর্থে ব্যবহূত?ক. কামনা প্রকাশ খ. সম্ভাবনা গ. অসম্ভব ঘ. ইচ্ছা।সঠিক উত্তর: অংশ-১: ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ।