সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকাপল্লীসাহিত্যপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।৬৬। ‘যে রূপ মাতৃস্তন্যে সন্তানমাত্রেরই অধিকার’ সে রূপ পল্লী জননীর ওপর কার অধিকার?(ক) গ্রামের ও শহরের মানুষের(খ) পল্লীর সহজ-সরল মানুষগুলোর(গ) হিন্দু-মুসলমান সব সন্তানের(ঘ) ছোট-বড়, ধনী-দরিদ্র সবার৬৭। খনার বচনগুলোর বৈশিষ্ট্য কোনটি?(ক) কৃষিতত্ত্ববিষয়ক উপদেশমূলক ছড়া(খ) খোকা-খুকুর ঘুমপাড়ানি ছড়া(গ) ইতিহাসকেন্দ্রিক ছড়া(ঘ) স্বাস্থ্যবিষয়ক প্রবচন৬৮। ‘আজ অনেকের আত্মা ইট, কাঠ ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির মানুষ হয়ে থাকতে চায়’ কথাটির অর্থ কী?(ক) শহরের মানুষ আজ গ্রামে ফিরে যেতে চায় (খ) শহরের মানুষ পল্লীসাহিত্যের প্রতি আকৃষ্ট হচ্ছে (গ) শহরের দালানকোঠার চেয়ে মাটির ঘর বেশি পছন্দ (ঘ) শহরের বন্দিত্ব থেকে মুক্ত হতে চাচ্ছে৬৯। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে কী তলিয়ে যাচ্ছে?i. আমাদের প্রাচীন উপকথাগুলোii.পল্লীর গান, ছড়া ও প্রবাদiii.পল্লীর সঠিক ইতিহাসনিচের কোনটি সঠিক?(ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৭০। মুহম্মদ শহীদুল্লাহর মতে, শহুরে সাহিত্যে কিসের কথা আছে?i. ইট-কাঠ আবদ্ধ মানুষের নিষপ্রাণ গাথাii. পল্লীর সহজিয়া জীবন ও প্রকৃতির কথাiii. বাবু-বিবির কথানিচের কোনটি সঠিক?(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৭১। ‘কিন্তু হায় এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই?’ পল্লীসাহিত্য সংগ্রহের কাজে ড. মুহম্মদ শহীদুল্লাহর এ হতাশা দূর হতে পারে—i. পল্লীসাহিত্য সভার আয়োজন করেii. ফোকলোর সোসাইটি স্থাপন করেiii. জনসাধারণকে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?(ক) ii (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৭২। ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে লেখক ঘুমপাড়ানি গান ও খোকা-খুকির ছড়া সম্পর্কে মন্তব্য করেছেন, ‘এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস’ কারণ—i. ভাষা ও ছন্দ প্রাণবন্ত ii. শিশুদের কাছে প্রিয়iii. বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণনিচের কোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii৭৩। ‘বাংলাদেশের উপকথাগুলো এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলান হতো না’ এ অংশে উপকথার যে দিকটি ফুটে উঠেছে তা হলো—(ক) জনপ্রিয়তা অনুধাবন (খ) প্রগাঢ়তা(গ) সরসতা (ঘ) বিপুলতা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল