৯ম ও ১০ম শ্রেণীর পড়া: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাসমাস (দ্বন্দ্ব ও দিগু)প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল।১। সমাসের রীতি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?ক. মারাঠি খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. প্রাকৃত২। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে?ক. দ্বন্দ্ব সমাস খ. কর্মধারয় সমাস গ. দিগু সমাস ঘ. বহুব্রীহি সমাস৩। ব্যাসবাক্যের অপর নাম কী?ক. বিগ্রহ বাক্য খ. যৌগিক বাক্য গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য৪। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?ক. দুধে-ভাতে খ. কাগজ-পত্র গ. ভাই-বোন ঘ. জমা-খরচ৫। কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?ক. দা-কুমড়া খ. আয়-ব্যয় গ. জমা-খরচ ঘ. স্বামী-স্ত্রী৬। কোনটি মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?ক. দা-কুমড়া খ. আয়-ব্যয় গ. জমা-খরচ ঘ. স্বামী-স্ত্রী৭। খাঁটি বাংলা সমাসে কিসের নিয়ম খাটে না?ক. ব্যাকরণের খ. সমাসের গ. ভাষার ঘ. সংস্কৃতের৮। কোনটি অঙ্গবাচক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?ক. যথা-তথা খ. যাওয়া-আসা গ. আগে-পাছে ঘ. বুক-পিঠ৯। কোনটি দুটো সর্বনামযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ?ক. যথা-তথা খ. যাওয়া-আসা গ. আগে-পাছে ঘ. বুক-পিঠ১০। কোনটি দুটো ক্রিয়াযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ?ক. যথা-তথা খ. যাওয়া-আসা গ. আগে-পাছে ঘ. বুক-পিঠ১১। কোনটি দুটো ক্রিয়া বিশেষণযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ?ক. যথা-তথা খ. যাওয়া-আসা গ. আগে-পাছে ঘ. বুক-পিঠ১২। বাক্যে কিসের ব্যবহার সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।ক. ধ্বনির খ. শব্দের গ. পদের ঘ. ভাষার১৩। সমাস শব্দের অর্থ নয় কোনটি?ক. সংক্ষেপ খ. মিলন গ. একত্রীকরণ ঘ. অর্থ গঠন১৪। কোনটি সংখ্যাবাচক শব্দযোগে সমাসের উদাহরণ?ক. মোল্লা-মৌলভী খ. ধুতি-চাদর গ. সাত-সতের ঘ. বাকি-বকেয়া১৫। কোনটি সমার্থক শব্দযোগে সমাসের উদাহরণ?ক. মোল্লা-মৌলভী খ. ধুতি-চাদর গ. সাত-সতের ঘ. বাকি-বকেয়া১৬। কোনটি নাম সমার্থক শব্দযোগে সমাসের উদাহরণ?ক. মোল্লা-মৌলভী খ. ধুতি-চাদর গ. সাত-সতের ঘ. বাকি-বকেয়া১৭। কোনটি দুটো বিশ্লেষণ শব্দযোগে সমাসের উদাহরণ?ক. মোল্লা-মৌলভী খ. ধুতি-চাদর গ. সাত-সতের ঘ. বাকি-বকেয়া১৮। সমাস নিষ্পন্ন পদটির নাম নয় কোনটি?ক. সমাস সাধিত পদ খ. সমাস সমস্ত পদ গ. সমাস লব্ধ পদ ঘ. সমাস নাম পদ১৯। কোনটি মিলনার্থক শব্দযোগে সমাসের উদাহরণ?ক. স্বর্গ-নরক খ. লাভ-লোকসান গ. চা-বিস্কুট ঘ. মাথা-মুণ্ডু২০। কোনটি বিরোধার্থক শব্দযোগে সমাসের উদাহরণ?ক. স্বর্গ-নরক খ. লাভ-লোকসান গ. চা-বিস্কুট ঘ. মাথা-মুণ্ডু২১। কোনটি বিপরীতার্থক শব্দযোগে সমাসের উদাহরণ?ক. স্বর্গ-নরক খ. লাভ-লোকসান গ. চা-বিস্কুট ঘ. মাথা-মুণ্ডু।২২। কোনটি অঙ্গবাচক শব্দযোগে সমাসের উদাহরণ?ক. র্স্বগ-নরক খ. লাভ-লোকসান গ. চা-বিস্কুট ঘ. মাথা-মুণ্ডু।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালঅব্যয়ীভাব সমাস: সঠিক উত্তর: ১। খ ২। খ ৩। গ ৪। ক ৫। ঘ ৬। ক ৭। ক ৮। ক ৯। খ ১০। ঘ ১১। গ ১২। খ ১৩। ক ১৪। গ ১৫। ঘ ১৬। ঘ ১৭। ক ১৮। গ ১৯। খ ২০। খ ২১। ক ২২। খ ২৩। গ ২৪। খ ২৫। ক।