সাধু ও চলিত ভাষাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অলোচনা করব। ১. বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি?(ক) ১৫টি (খ) ২১টি (গ) ২০টি (ঘ) ২৫টি২. নহ্ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কী?(ক) নহি (খ) নহে (গ) নই (ঘ) নয়৩. যা ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রথম পুরুষের চলিত রূপ কী?(ক) গেল (খ) গিয়াছিল (গ) যেত (ঘ) গিয়েছিল৪. প্রযোজক কর ধাতুর পুরাঘটিত অতীত কালের উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?(ক) করাইতাম (খ) করিয়েছিলাম (গ) করাতাম (ঘ) করিয়াছিলাম৫. যে ধাতুর প্রথম পুরুষ ঘটমান বর্তমানের চলিত রীতির রূপ কী?(ক) দিতেছে (খ) দিত (গ) দিচ্ছে (ঘ) দিয়েছিল৬. যা ধাতুর মধ্যম পুরুষ নিত্যবৃত্ত অতীতের চলিত ভাষার রূপ কী?(ক) গিয়েছিল (খ) যেতে (গ) যাচ্ছিলি (ঘ) যাইত৭. কর ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে চলিতরূপ কোনটি?(ক) করতাম (খ) করিয়াছিলাম (গ) করিতাম (ঘ) করিছেলাম৮. ‘আইল রাক্ষসকুল প্রভজন বেগে’ এখানে কোন ধাতু আছে?(ক) প্রযোজক (খ) সমাধাতুজ (গ) নামধাতু (ঘ) অসম্পূর্ণ ধাতু৯. ‘নাহ’্ কোন আদিগণের অন্তর্ভুক্ত?(ক) নাহা (খ) কাট (গ) গাহ (ঘ) নাহি১০. ‘ফিরা’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?(ক) ঘুরা (খ) চলা (গ) শিখা (ঘ) উঠ১১. ‘কচ্লা’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?(ক) বিগড়া (খ) ছোবলা (গ) উলটা (ঘ) চটকা১২. ‘নু’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?(ক) দি (খ) হ (গ) খা (ঘ) শু১৩. কোনটি অসম্পূর্ণ ধাতু?(ক) থাক্ (খ) চাহ্ (গ) বল্ (ঘ) উঠ্১৪. ‘গণ’ অর্থ কী?(ক) শ্রেণী (খ) পর্ব (গ) গোত্র (ঘ) সবকটি১৫. ধাতুর গণ বলতে কী বোঝ?(ক) ধাতুর গঠন (খ) শ্রেণী (গ) ধাতুর বানানের ধরণ (ঘ) ক ও খ ১৬. ধাতুর গণ ঠিক করতে কয়টি বিষয় বিচার করতে হয়?(ক) ৩টি (খ) ২টি (গ) ৭টি (ঘ) ৯টি১৭. ‘ছিট্কা’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?(ক) দৌড়া (খ) চট্কা (গ) বিগড়া (ঘ) উলটা১৮. ‘ধম্কা’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?(ক) দৌড়া (খ) চট্কা (গ) বিগড়া (ঘ) উলটা১৯. ‘হিঁচড়া’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?(ক) দৌড়া (খ) চট্কা (গ) বিগড়া (ঘ) উলটা২০. ‘উপ্চা’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?(ক) দৌড়া (খ) চট্কা (গ) বিগড়া (ঘ) উলটা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসাধু ও চলিত ভাষার সঠিক উত্তর: ১. গ ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ঘ।