৯ম ও ১০ম শ্রেণীর পড়া: বাংলা ও ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাতৎপুরুষ সমাসপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের সমাস অংশের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১। পরপদে সহ, তুল্য, নিত থাকলে কোন তৎপুরুষ সমাস হয়?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী২। সাধারণত চ্যুত, জাত, আগত, ভীত ইত্যাদি পরপদের সঙ্গে যুক্ত হলে কোন তৎপুরুষ সমাস হয়?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী৩। উপকরণ বাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলে কোন তৎপুরুষ সমাস হয়?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী৪। ঊন, হীন, শূন্য প্রভৃতি উক্ত পদে হলে কোন তৎপুরুষ সমাস হয়?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী৫। ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয়?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী৬। ‘পরাণপ্রিয়’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী৭। ‘সহোদরপ্রতিম’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী৮। ‘অসুর’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. দ্বিতীয়া খ. সপ্তমী গ. পঞ্চমী ঘ. নঞ৯। ‘শ্রমলব্ধ’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী১০। ‘বস্তাপচা’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. সপ্তমী১১। ‘জ্ঞানশূন্য’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. নঞ১২। ‘গুরুভক্তি’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী১৩। ‘গায়েহলুদ’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. সমানাধিকরণ খ. ব্যাধিকরণ গ. ব্যতিহার ঘ. মধ্যপদলোপী অলুক১৪। ‘অঘাট’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. নঞ১৫। ‘কলের গান’ কোন সমাসের উদাহরণ?ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি গ. উপপদ তৎপুরুষ ঘ. অলুক তৎপুরুষ১৬। প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হলে, তবে তাকে কোন সমাস বলে?ক. প্রাদি খ. অব্যয়ীভাব গ. নিত্য ঘ. উপপদ১৭। ‘ঘর পোড়া’ কোন তৎপুরুষ সমাসের সমস্তপদ?ক. উপপদ খ. অলুক গ. ষষ্ঠী ঘ. পঞ্চমী১৮। সমাসের রীতি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?ক. মারাঠি খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. প্রাকৃত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল