মডেল টেস্ট অংশ-২প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।১৬. কবি আবদুল হাকিম রচিত কবিতায় কোন পরিচয় মেলে?ক. স্বদেশ প্রেমের খ. বলিষ্ঠ কবিতার গ. অনুপম ব্যক্তিত্বের ঘ. গভীর বিশ্বাসের ১৭. ‘গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে নাম তার’—এখানে কবি কার নামের কথা বলেছেন?ক. কপোতাক্ষ নদের খ. বাংলাদেশের গ. মাইকেল মধুসূদন দত্তের ঘ. সাগরদাঁড়ির১৮. বৃক্ষ পৃথিবীর বুকে সৃষ্টি করেছে—ক. কলকাকলি খ. স্নিগ্ধ প্রশান্তি গ. নিবিড় ভালোবাসা ঘ. গভীর সুখ১৯. দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক কোনটি?ক. সাজাহান খ. আষাঢ়ে গ. আলেখ্য ঘ. ত্রিবেণী২০. ‘পরার্থে’ কবিতায় একই শব্দ বারবার ব্যবহার করা হয়েছে—i) বিচিত্র ভাব প্রকাশের জন্য ii) শব্দের গুরুত্ব বোঝানোর জন্য iii) বিশেষভাবে জোর দেওয়ার জন্যকোনটি ঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiউদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাওফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। গণিত, বিভিন্ন ইউরোপীয় ভাষা, সংগীত ও সেলাই শেখার পর তিনি আর্ত-পীড়িতদের সেবায় ব্রতী হন। জার্মানিতে তিনি নার্সিং শেখেন। প্যারিস ও স্কটল্যান্ডে শেখেন হাসপাতাল পরিচালনার কাজ।২১. উদ্দীপকটি তোমার পাঠ্য কোন রচনার উদ্দেশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?ক. বইপড়া খ. জাগো গো ভগিনী গ. শিক্ষা ও মনুষ্যত্ব ঘ. তথ্যপ্রযুক্তি২২. উদ্দীপকে উল্লিখিত ভাববস্তুর সঙ্গে তোমার সাদৃশ্যপূর্ণ পাঠ্যের মূল বক্তব্যের যে দিকটির সঙ্গে মিল লক্ষ করা যায়, তা হলো—ক. মানবতাবাদ খ.নারীসেবা গ. নারীশিক্ষা ঘ. নারী-স্বাধীনতা২৩. কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণাকে কোন দেশে আসতে বলেছেন?ক. বাংলাদেশে খ. সৌন্দর্যের দেশে গ. তৃষ্ণার দেশে ঘ. কুয়াশার দেশে২৪. গ্রন্থ-প্রকৃতির বিচারে নিচের কোনটি আলাদা?ক. প্রেমাংশুর রক্ত চাই খ. চাষাভুষার কাব্য গ. কালো মেঘের ভেলা ঘ. পঞ্চাশ সহস্র২৫. কাজী নজরুল ইসলাম অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন কী রচনায়?ক. গজল রচনায় খ. ইসলামি গান রচনায় গ. শ্যামাসংগীত রচনায় ঘ. কথিকা রচনায়২৬. ‘বাংলার মুখ’ কবিতায় বর্ণিত জাম-বট-কাঁঠাল-হিজল ও অশ্বত্থগাছের ছায়া পড়েছে কোথায়?ক. ফণীমনসা বনে খ. শটি বনে গ. হিজল বনে ঘ. তমাল বনে।২৭. বৃষ্টিস্নাত কোন ফুল হেসে কুটি কুটি হয়?ক. জুঁই ফুল খ. বেল ফুল গ. কদম ফুল ঘ. হিজল ফুল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অংশ-২ ১৬। গ ১৭। গ ১৮। খ ১৯। ক ২০। খ। ২১। খ ২২। গ ২৩। গ ২৪। গ ২৫। গ ২৬। খ ২৭। গ।