৯ম ও ১০ম শ্রেণীর পড়া: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মুসাফিরপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।১. শোনো হে মানুষ ভাই।সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই\২. মানুষ দেখরে ভাই দিব্য জ্ঞানে।পাবিরে অমূল্য নিধি, এই বর্তমানে\ক) ‘দিব্যজ্ঞান’ শব্দের অর্থ লেখো।খ) সুর ও সুধার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো।গ) প্রথম কবিতাংশের ভাবার্থের সঙ্গে ‘দুই মুসাফির’ গল্পের ভাবার্থ নিরূপণ করো।ঘ) ‘ওপরের দুটি কবিতাংশেই লুকিয়ে আছে “দুই মুসাফির” গল্পের মূল প্রস্তাবনা’ উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘দিব্যজ্ঞান’ শব্দের অর্থ ‘অলৌকিক জ্ঞান’।উত্তর: খ. সুর—ছন্দ, তাল, লয় সহযোগে সৃষ্ট ধ্বনিব্যঞ্জনা, সুধা হলো সেই ধ্বনিব্যঞ্জনার নিবিড় আবেশ, যাকে সুরের মূর্ছনা বলে।সুর মানবসৃষ্ট মনের বহিঃপ্রকাশ আর সুধা হলো মানবমনের রিমঝিম মেলবন্ধন। সুর ও সুধার মিশ্রণে আমাদের অনুভূতিতে জাগরণ ঘটে। সুরের জাদুকরি ছন্দ, তাল ও লয় মিশ্রণে মনের গভীরে ঐন্দ্রজালিক মাধুর্যতা সৃষ্টি করে আর সম্পর্কিত ঐন্দ্রজালিক মাধুর্যতাই হলো সুধা। তাই বলা যায়, সুর ভাবের অনুবর্ত আর সুধা ভাবের গভীরতা।উত্তর: গ. মানুষকে মানুষ হতে হলে তাকে সৃষ্টিশীল হতে হবে। তাহলে সে মানবহূদয়ে আজীবন স্থান করে নিতে পারবে—প্রথম কবিতাংশের সেই ভাবার্থের বহিঃপ্রকাশ দুই মুসাফির গল্পে নিরূপিত হয়েছে।মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টির উষালগ্ন থেকে মানুষ নিজেদের অধিকতর স্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় নিরন্তর পথ চলছে। কিন্তু মানুষ সবাই এক রকম হয়ে উঠতে পারে না। দুই মুসাফির গল্পে লালনের কর্মফলে লালন মানুষের প্রাণযোগ্যতা পেয়েছে মানবহূদয়ের গভীরে—সে সত্য প্রথম উদ্দীপকে প্রতিভাসিত হয়েছে।মানুষ হয়ে মানুষকে চেনা জরুরি। উদ্দীপকের দ্বিতীয় অংশে মানুষের হূদয় দিয়ে ভেতরের সন্ধানলাভের মাধ্যম প্রকাশ পেয়েছে। কর্মফল মানুষকে মহান করে তোলে, যেটা আমরা লালন ফকিরের সৃষ্টিতে অমরত্ব খুঁজে পাই। মানুষ ‘কু’ মনোভাব ত্যাগ করে সে ‘সু’ মনোভাবের সৃষ্টি করতে পারে, তাকে প্রকৃত মানুষ বলে। তাই সৃষ্টিতে মানুষের ওপরে কেউই আজ পর্যন্ত যেতে পারেনি। মানুষ সেরা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছে তার দিব্যজ্ঞানের মাধ্যম দিয়ে। মানুষকে অন্তর্দৃষ্টি দিয়ে অবলোকন করলে অবশ্যই নিজের গুণাগুণ সম্পর্কে জানা যায়। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম অংশের ভাবার্থের সঙ্গে দুই মুসাফির গল্পে লালনের মাধ্যম দিয়ে মানুষের চিরকালীন সত্য বার্তার ভাবার্থ যথাযথভাবে নিরূপিত হয়েছে।উত্তর: ঘ. অর্থ-সম্পদ নয়, মানবজীবনে মানুষ হতে হলে তাকে সৃষ্টিশীল ও গভীর অন্তঃজ্ঞানের অধিকারী হতে হবে—উদ্দীপকদ্বয়ে এই সত্যই প্রকাশ পেয়েছে।মানুষ তার কর্মফলে জীবিত থাকে। যথাযথ কর্মে মানুষ নিজেকে টিকিয়ে রাখে বলে সে মানুষ। জীবজগতে অন্যান্য প্রাণী মারা গেলে যেমন মূল্য থাকে না, তেমনি অকর্মময় মানুষও ওই সব জীবের মতো। উদ্দীপকের প্রথম অংশে মানবজীবনের সম্পর্কিত এই সত্যের আহ্বান খুঁজে পাওয়া যায় দুই মুসাফির গল্পে।দুই মুসাফির গল্পে মানুষের সৃষ্টি ক্ষেত্রে লালন ফকিরের আদর্শিক চেতনাবোধ সম্পর্কে আমরা জ্ঞাত হই। লালন মানুষের কল্যাণে সারা জীবন গান রচনা করেছেন বলে মৃত্যুর পর ফিরে এসেও তিনি অতীত বা ধু ধু স্মৃতিতে মিশে যাননি, মানুষের অন্তর্ধানে, মনেপ্রাণে মিশে আছেন। লালনের গানেও সেই আভাস আমরা খুঁজে পেয়েছি উদ্দীপকের দ্বিতীয় স্তবকের সুর ও সুধার মাধ্যমে। উদ্দীপকের দ্বিতীয় অংশে মানুষকে যে দিব্যজ্ঞানের দেখার কথা বলা হচ্ছে, লালন সেই জ্ঞানের অধিকারী ছিলেন। তাই তিনি অমর হয়েছেন, অথচ ধন-সম্পদের অধিকারী সোলায়মান জোয়ার্দার মুছে যাওয়া অতীতের নাম হয়ে দাঁড়িয়েছেন গল্পে।উদ্দীপকের প্রথম স্তবকে মানুষের যে শ্রেষ্ঠত্ব কবি বন্দনা করেছেন, সেই বন্ধনার মিল রয়েছে দুই মুসাফির গল্পে। দুই মুসাফির গল্পে আমরা দেখি, সোলায়মান জোয়ার্দার ও লালন দুই আগন্তুক পথিক। পৃথিবীতে তাঁরা এক দিনের জন্য এসে সম্পত্তির মালিক সোলায়মান জোয়ার্দারের মধ্যে আমরা অহংকারী মনোভাব দেখি, কিন্তু লালনের মধ্যে আমরা সহনশীল মনোভাব লক্ষ করি। মানুষ লালনের গানকে স্মরণে রেখেছে, তাই তিনি মানুষ হিসেবে সবার কাছে নিজেকে গ্রহণ করাতে পেরেছেন। তা-ও একদিন কত কীর মালিক সোলায়মানকে তুচ্ছ করেও মানুষ মনে রাখেনি। তাই মানুষের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মানুষের কল্যাণের নিমিত্তে কিছু করে যেতে হবে। তাহলে মানুষ হিসেবে নিজের মূল্যায়ন চিরকালীনতার ছোঁয়ায় অমর হবে। উদ্দীপকের প্রথম স্তবকেও দেখা যায়, মানুষের প্রতি বিরূপ না হওয়ার চেতনাগত আহ্বান যেখানে মানুষকে মহান হিসেবে প্রকাশ করা হয়েছে; যার সঙ্গে উদ্দীপকে দ্বিতীয় অংশের মাধ্যমে লালন ফকিরের বৃহৎভাবে বেঁচে থাকার ইঙ্গিত খুঁজে পাই। তাই উদ্দীপকের দুইয়ের মধ্যেই দুই মুসাফির গল্পের মূল প্রস্তাবনা লুকায়িত।