বাগধারা প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অলোচনা করব। ১। ‘ঠোঁটকাটা’ শব্দের অর্থ কোনটি? ক) বেহায়া খ) স্পষ্টভাষী গ) ঝগড়াটে ঘ) বিকৃত মন২। ‘হরিহর আত্মা’ বাগধারাটির অর্থ কী?ক) শত্রুতা খ) বন্ধুত্ব গ) আত্মীয়তা ঘ) একই স্বভাবের৩। যেসব শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহূত না হয়ে অন্য অর্থে ব্যবহূত হয় তাদের কী বলে?ক) বাচ্যার্থ খ) লক্ষ্যার্থ গ) মৌলিক অর্থ ঘ) বাগধারা৪। ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?ক) নিষ্ক্রিয় দর্শক খ) ব্যক্তিত্বহীন গ) পদ্মলোচন ঘ) বশ করা৫। বাগধারাগুলোর মধ্যে কোনটি ভিন্ন?ক) অহিনকুল সম্বন্ধ খ) আদায়-কাঁচকলায় গ) তেলেজলে ঘ) সাপেনেউলে৬। ‘সৌভাগ্যের বিষয়’ কথাটি কোন বাগধারাটি দিয়ে বোঝানো হয়েছে? ক) কেউকেটা খ) একাদশে বৃহস্পতি গ) এলাহি কাণ্ড ঘ) গোঁফ খেজুরে৭। ‘শকুনি মামা’ অর্থ কী?ক) কুৎসিত মামা খ) কুচক্রী মামা গ) সৎ মামা ঘ) পাতানো মামা৮। ‘মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে’ এখানে তত্ত্ব দ্বারা কী ঘটেছে? ক) অর্থ সংকোচ খ) অর্থন্তর প্রাপ্তি গ) উৎকর্ষ প্রাপ্তি ঘ) অপকর্ষ প্রাপ্তি৯। ‘হাত টান’ বাগধারাটির অর্থ কোনটি?ক) অপদার্থ খ) অস্বাভাবিক গ) চুরির অভ্যাস ঘ) অভাব১০। ‘জ্যাঠামি করো না’ এখানে জ্যাঠামি শব্দের দ্বারা কী ঘটেছে? ক) অর্থ সংকোচ খ) অর্থন্তর প্রাপ্তি গ) উৎকর্ষ প্রাপ্তি ঘ) অপকর্ষ প্রাপ্তি১১। ‘ম্যাও ধরা’ শব্দের অর্থ কী?ক) দায়িত্ব দেওয়া খ) দায়িত্ব নেওয়া গ) রাগ করা ঘ) অভিমান করা ১২। ‘একগুয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?ক) রাঘব বোয়াল খ) গোঁয়ার গোবিন্দ গ) উড়নচণ্ডী ঘ) নেই আঁকড়া১৩। ‘ছাত্রটির মাথা ভালো’ এখানে মাথা দ্বারা কী ঘটছে?ক) অর্থ সংকোচ খ) অর্থন্তর প্রাপ্তি গ) উৎকর্ষ প্রাপ্তি ঘ) রীতিসিদ্ধতা১৪। ‘গদাই লস্করি চাল’ কথাটির অর্থ কী?ক) অতি ধীরগতি খ) আভিজাত্য গ) আধুনিকতা ঘ) অতি দ্রুতগতি১৫। ‘ইঁদুর কপালে’ এর বিপরীত বাগধারা কোনটি?ক) অন্ধকার দেখা খ) কেউকেটা গ) আলোক দর্শন ঘ) একাদশে বৃহস্পতি১৬। যারা বাহিরের ঠোঁট বজায় রেখে চলে—এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?ক) ব্যাঙের আধুলি খ) রাশভারি গ) লেফাফা দুরন্ত ঘ) ভিজে বিড়াল ১৭। হাতছাড়া করো না—এখানে বাগধারাটি কী অর্থ প্রকাশ করেছে?ক) দক্ষতা খ) আয়ত্ত্বে আসা গ) হস্তচ্যুত ঘ) সৌভাগ্য ত্যাগ১৮। ‘ফেউ লাগা’ শব্দের অর্থ কী?ক) পেছনে লাগা খ) কুকুরে কামড়ানো গ) খবর রাখা ঘ) দালালি করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবাগধারার সঠিক উত্তর: ১। ক ২। ঘ ৩। খ ৪। ক ৫। গ ৬। খ ৭। খ ৮। খ ৯। গ ১০। ঘ ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। ক ১৫। ঘ ১৬। খ ১৭। গ। ১৮। ক।