অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষ অংশটি আলোচনা করব। এ ধরণের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে। প্রশ্ন: ঘ. ‘সিপাহি বিদ্রোহের পশ্চাতে অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় কারণ বিদ্যমান’—উক্তিটি মূল্যায়ন করো। উত্তর: ঘ. আলোচ্য উক্তির মূল্যায়ন: ১৮৫৭ সালের সংগ্রাম ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এ সংগ্রামের পেছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় কারণ রয়েছে। নিচে কারণগুলো মূল্যায়ন করা হলো: অর্থনৈতিক কারণ: ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয় এবং অনেক শ্রমিক বেকার হয়। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বহু জমিদার মালিকানা লাভ করলেও সূর্যাস্ত আইন তাদের সর্বনাশ করে। বহু লাখেরাজ সম্পত্তি সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়। অনেক কৃষক ও বণিক ঋণগ্রস্ত হয়ে পড়ে। কোম্পানির কর্মচারীদের সীমাহীন দুর্নীতির ফলে সাধারণ মানুষও অসন্তুষ্ট হয়। অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত জনসাধারণ এ অবস্থার প্রতিকারের মহাবিদ্রোহে যোগ দেয়। দেশীয় সিপাহিদের মধ্যে বেতনের বৈষ্যম্যের জন্যও দেশীয় সিপাহিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সামাজিক কারণ: সমাজ সংস্কার ও ব্রিটিশ সরকারের সক্রিয় সহযোগিতার ফলে হিন্দুসমাজে প্রচলিত কুসংস্কারাদি বিলুপ্ত হয়। সতীদাহ প্রথার উচ্ছেদ, বিধবা বিবাহ আইন পাস, বাল্য বিবাহ নিষিদ্ধকরণ, শিশু হত্যা নিবারণ ইত্যাদি সংস্কার সনাতন হিন্দুদের মনে তীব্র আঘাত দিয়েছিল এবং কোম্পানির শাসনের প্রতি বিদ্বেষ ও ঘৃণা জন্মেছিল। ইংরেজি শিক্ষার প্রসার, রেলওয়ে ও টেলিগ্রাফ প্রবর্তন প্রভৃতি সামাজিক সংস্কারমূলক কার্যাবলি ভারতীয়দের মধ্যে সন্দেহের উদ্রেক করে। দেশীয় সৈন্যের নিম্ন বেতন সামাজিক মর্যাদাক্ষুন্ন করেছিল। ফরাসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা রাজভাষা হিসেবে প্রবর্তন মুসলমানদেরকে সামাজিকভাবে হেয় করে। এসব পরিস্থিতি ভারতীয়দের মনে অসন্তোষ সৃষ্টি করে এবং মহাবিদ্রোহের মূলে ইন্ধন জোগায়। ধর্মীয় কারণ: ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় খ্রিষ্টান মিশনারিরা প্রকাশ্যে খ্রিষ্টধর্ম প্রচার করে। ফলে হিন্দু-মুসলমানদের মনে গভীর আলোড়ন সৃষ্টি হয়। তাদের আশঙ্কা ছিল যে, ইংরেজ সরকার উপমহাদেশের সব ধর্মের লোককে খ্রিষ্টধর্মে দীক্ষিত করবে। মসজিদ-মন্দিরের খাসজমির ওপর অতিরিক্ত কর আরোপ করে হিন্দু-মুসলমানদের মনে ইংরেজ সরকার ভীষণ আঘাত হানে। ১৮৫০ সালে আইন পাস করে ধর্মান্তরকারীদের পৈর্তৃক সম্পত্তি লাভ করার অধিকার প্রদান করা হয়। এসব কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসন্তোষ তীব্রতর হতে থাকে।৯ম ও ১০ম শ্রেণীর পড়া: সঠিক উত্তরউপসর্গ: ১। গ ২। খ ৩। ঘ ৪। ক ৫। খ ৬। গ ৭। ক ৮। ক ৯। খ ১০। গ ১১। ঘ ১২। ক ১৩। খ ১৪। ঘ ১৫। ক ১৬। খ ১৭। ঘ ১৮। গ ১৯। ঘ ২০। খ ২১। ক ২২। ক ২৩। খ ২৪। খ ২৫। ক ২৬। ক ২৭। খ ২৮। ক ২৯। ক ৩০। খ ৩১। গ ৩২। ঘ ৩৩। ক ৩৪। ক ৩৫। গ ৩৬। ঘ ৩৭। খ ৩৮। গ ৩৯। খ ৪০। ঘ ৪১। ক ৪২। ক ৪৩। ঘ ৪৪। ক।