৯ম ও ১০ম শ্রেণীর পড়া: সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-১ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মনিরের বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি ঢাকায় কর্মরত। মনির নবম শ্রেণীর ছাত্র। বাবার অবর্তমানে মনির নিয়মিত স্কুলে গেলেও স্কুল থেকে পালিয়ে রাস্তার মোড়ে আড্ডা দেয় এবং স্কুলফেরত মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করে। ফসল তোলার সময় সে গ্রামের বাড়ি বেড়াতে যায় এবং বাবার অজান্তে ফসল বিক্রি করে দেয়।প্রশ্ন: (ক) মনির কোন অপরাধের অন্তর্ভুক্ত?উত্তর: মনির কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। সাধারণত ৭-১৬ বছরের কিশোর-কিশোরীদের এ অপরাধের অন্তর্ভুক্ত করা হয়।প্রশ্ন: (খ) কিশোর অপরাধ বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা করো।উত্তর: শৈশব অতিক্রম করে কৈশোরে পদার্পণের সময়টি খুবই বিপজ্জনক। কিশোরবয়সীরা কোনো কিছু না বুঝেই নানা অপরাধে জড়িয়ে পড়ে। কিছুটা ব্যক্তিস্বাধীনতা পাওয়ায় মনিরের মতো কিশোরেরা অনেকটা কৌতূহলবশত নিজেদের অজান্তেই নানা অপরাধপ্রবণতায় জড়িয়ে পড়ে। পরিবারের মা-বাবার অসচেতনতার কারণে কিশোরদের মধ্যে মেয়েদের উত্ত্যক্ত করার মতো অপরাধপ্রবণতা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে, পারিবারিক শিথিল বন্ধন ও সামাজিক অস্থিরতা এসব অপরাধের মূল কারণ।প্রশ্ন: (গ) এ দেশের অনেক কিশোর-কিশোরী কীভাবে মনিরের মতো অপরাধী হয়ে পড়েছে, তা ব্যাখ্যা করো।উত্তর: কিশোর অপরাধ সাম্প্রতিক সময়ে একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা। কিশোর অপরাধ বৃদ্ধির হার উদ্বেগজনক, যা সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। নিচে কিশোর অপরাধ বৃদ্ধির কারণগুলো বর্ণনা করা হলো:ভৌগোলিক কারণ: ভৌগোলিক কারণে কিশোর অপরাধ সংঘটিত হয়ে থাকে। আমাদের দেশে কিশোর অপরাধপ্রবণতার সঙ্গে ভৌগোলিক অবস্থান ও ঋতুচক্র প্রত্যক্ষভাবে জড়িত।দরিদ্রতা: দারিদ্র্য কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। অভাবী শিশু-কিশোরেরা তাদের মৌলিক চাহিদা মেটাতে না পেরে বিভিন্ন অপরাধকর্মে লিপ্ত হয়।মা-বাবার অসংগতিপূর্ণ আচরণ: মা-বাবার অসংগতিপূর্ণ আচরণ সন্তানদের অপরাধী করে তোলে। মা-বাবার স্নেহবঞ্চিত শিশু-কিশোরেরা নানা ধরনের অপরাধকর্মে লিপ্ত হয়।নগরায়ণ ও শিল্পায়ন: নগরায়ণ ও শিল্পায়নের প্রভাবে সনাতন মূল্যবোধ, প্রথা ও নিয়মনীতিতে ভাঙন ধরে। বাইরের পরিবেশ শিশু-কিশোরদের আকৃষ্ট করে এবং কুসঙ্গের প্রভাবে তারা সহজে অপরাধপ্রবণ হয়ে পড়ে।চিত্তবিনোদনের অভাব: শিশুদের সুস্থ ও সুন্দর বিকাশের জন্য চাই নির্মল চিত্তবিনোদনের পর্যাপ্ত সুযোগ। কিন্তু আমাদের দেশে শিশুদের নির্মল চিত্তবিনোদনের সুযোগ-সুবিধা নেই। তাই বিদেশি কুরুচিপূর্ণ আমোদ-প্রমোদে ক্রমশ লিপ্ত হয়।অনুকরণ ও মেলামেশার প্রভাব: প্রবাদ বাক্য আছে, ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।’ শিশু-কিশোরেরা অনুকরণপ্রিয়। মূলত মেলামেশা বা সঙ্গলাভের মাধ্যমেই শিশু-কিশোরেরা অন্যের আচরণ অনুকরণ করে। ভালো বন্ধুর সঙ্গে মিশলে ভালো আচরণ করতে শেখে। অন্যদিকে উচ্ছৃঙ্খল ও খারাপ বন্ধুদের সঙ্গে মিশলে অপরাধপ্রবণ হয়ে গড়ে ওঠে।প্রশ্ন: (ঘ) মনিরের এ ধরনের অপরাধী হওয়ার হাত থেকে রক্ষা করার যুক্তিসহ ব্যাখ্যা করো।উত্তর: কিশোর অপরাধ হলো সমাজ কর্তৃক অসমর্থিত অথচ কিশোর কর্তৃক সংঘটিত কোনো কাজ। অর্থাৎ কমবয়সীরা যেসব কাজ করলে সমাজ ও কিশোর জীবন বিপজ্জনক হয়ে পড়ে, সেটাই কিশোর অপরাধ। মনিরকে এ ধরনের অপরাধমূলক কাজ করা থেকে ফেরানোর জন্য কয়েকটি পদক্ষেপ দেওয়া হলো।পরিবারকে জানানো: কোনো কিশোর অপরাধীকে সংশোধনের জন্য প্রথম ও প্রধান কাজ হলো পরিবারকে তার সম্পর্কে তথ্য প্রদান করা এবং বন্ধুরা খুব সহজেই এ কাজটি করতে পারে। একজন কিশোর অপরাধীর বয়স যেহেতু কম থাকে, তাই তার কর্মকাণ্ডের নেতিবাচক দিকগুলো বোঝালে অনেক সময় তাকে সংশোধন করা সম্ভব হয়।ভালো বন্ধুদের জানানো: একজন কিশোর অপরাধীর যেসব ভালো বন্ধু আছে, তারা যদি তাকে বোঝায়, তার সঙ্গে বেশি সময় কাটায় ও ভালো কাজে উদ্বুদ্ধ করে, তাহলে সে নিজের খারাপ কাজগুলো সম্পর্কে সচেতন হবে এবং সংশোধিত হবে।সংশোধন কেন্দ্রে যোগাযোগ: উপরিউক্ত পদক্ষেপগুলো নেওয়ার পরও যদি সে সংশোধন না হয়, তাহলে তাকে বন্ধুদের সহায়তায় সংশোধন কেন্দ্রে নিয়ে যাওয়া যায় এবং সেখানে চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসার ব্যবস্থা নেওয়া যায়।আইনের আশ্রয়: উপরিউক্ত সব ধরনের চেষ্টার পরও যদি একজন কিশোর অপরাধীকে সংশোধন করা না যায়, তখন বাধ্য হয়েই আইনের আশ্রয় নিতে হয়।