৯ম ও ১০ম শ্রেণীর পড়া: সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল,ঢাকাদরকারি আলোচনানবম ও দশম শ্রেণীর সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সৃজনশীল করে গড়ে তোলা। পদ্ধতিটি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন তবে এটি কঠিন কোনো বিষয় নয়। শিক্ষার্থী পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে উত্তর দেবে। এ পদ্ধতিতে কোনো প্রশ্নের উত্তরে শূন্য পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।যেমন: যেকোনো গাণিতিক সমস্যায় (সাধারণত ‘গ’ অংশে থাকবে) কী কী তথ্য দেওয়া আছে তা সঠিকভাবে লিখলেও এক নম্বর পাবে। আবার কোন সূত্রের সাহায্যে সমস্যাটি সমাধান করতে হবে, ওই পর্যন্ত সঠিকভাবে লিখতে পারলে শিক্ষার্থী (১+১) = ২ নম্বর পাবে। এবং সম্পূর্ণ সমাধান করতে পারলে পুরো তিন নম্বর পাবে। অর্থাত্ প্রতিটি অংশেই নম্বর তোলার ব্যবস্থা আছে। সৃজনশীল পদ্ধতি তাই শিক্ষার্থী-সহায়ক একটি পদ্ধতি। আগের পদ্ধতিতে শিক্ষকই অনেকাংশে তাঁর ইচ্ছা অনুযায়ী নম্বর প্রদান করতেন, কিন্তু বর্তমানে প্রশ্ন প্রণয়নের সঙ্গে সঙ্গে তাঁর উত্তরও সংশ্লিষ্ট শিক্ষক বা প্রশ্ন প্রণেতা বোর্ডে জমা দেন যা উত্তরপত্র মূল্যায়ন করা শিক্ষকদের সরবরাহ করা হয় এবং কোন পর্যন্ত লিখলে কত মার্ক দিতে হবে তাও জানিয়ে দেওয়া হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর হবে যুক্তিযুক্ত। অধিক লিখলে অধিক নম্বর পাওয়া যাবে তা নয়। তোমাদের বোঝার সুবিধার জন্য একটি প্রশ্ন ও এর সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। (SESDP প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসারে)।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।A ও B দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১৫ এবং ১৭। মৌল দুটির বিক্রিয়ায় একাধিক যৌগ উত্পন্ন করে। এ ক্ষেত্রে A মৌলটি অষ্টক নিয়ম মেনে চলে আবার কখনো তা ভঙ্গ করে কিন্তু B মৌলটি কখনো অষ্টক নিয়ম ভঙ্গ করে না।প্রশ্ন: ক. মৌল দুটি কোন ধরনের?প্রশ্ন: খ. A মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো?প্রশ্ন: গ. অষ্টক নিয়ম মেনে A ও B মৌল দুটি যে যৌগ উত্পন্ন করে তার বন্ধনের গঠন ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. A মৌলটি অষ্টক নিয়ম ভঙ্গ করে, কিন্তু B মৌলটি কখনো তা করে না, বিশ্লেষণ করো।উত্তর: ক. মৌল দুটি অধাতু।উত্তর: খ. A মৌলের ইলেকট্রন সংখ্যা ১৫ এবং ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৫। সুতরাং এর শেষ স্তরে পাঁচটি ইলেকট্রন রয়েছে। আমরা জানি, প্রতিটি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা 2n2, n যেখানে শক্তি স্তরকে নির্দেশ করে। প্রথম স্তরে ইলেকট্রন সংখ্যা ২.১২ = ২দ্বিতীয় স্তরে ইলেকট্রন সংখ্যা ২.২২ = ৮বাকি পাঁচটি ইলেকট্রন তৃতীয় স্তরে যাবে।উত্তর: গ. A মৌলটির নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৮-এ বিন্যাস লাভ করতে হলে তাকে আরও তিনটি ইলেকট্রন গ্রহণ বা শেয়ার করতে হবে। B অধাতু ও শেষ স্তরে সাতটি ইলেকট্রন থাকায় তার পক্ষে ইলেকট্রন দেওয়া সম্ভব নয়। যার ফলে তাকে ইলেকট্রন শেয়ার করতে হবে। এভাবে A মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৫ থেকে বোঝা যায় সে A মৌলটি অষ্টক পূরণের জন্য তিনটি ইলেকট্রন B মৌলের তিনটি ইলেকট্রনের সঙ্গে শেয়ার করবে। ফলে উভয় মৌলই অষ্টক পূরণ করে যৌগ গঠন করবে। এবং যৌগটির সংকেত হবে AB3। এ থেকে বোঝা যায় যে A ও B মৌল এখানে অষ্টক পূরণের মাধ্যমে বন্ধন গঠন করে।উত্তর: ঘ. A মৌলটির সক্রিয় যোজনী ৩ ও ৫। সুতরাং এটি AB3 ও AB5 উভয় ধরনের যৌগ গঠন করে। AB3 যৌগ গঠনের সময় A ও B দুটি মৌলই তাদের শেষ স্তরে অষ্টক পূর্ণ করে। কিন্তু AB5 গঠনের সময় A তার শেষ স্তরের পাঁচ ইলেকট্রন B পরমাণুর শেষ স্তরের পাঁচটি ইলেকট্রনের সঙ্গে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। যার ফলে A-এর শেষ স্তরে ১০টি ইলেকট্রন থাকতে দেখা যায়। কিন্তু B পরমাণু শেষ স্তরে অষ্টক পূর্ণ করে।ওপরের চিত্র ও বর্ণনা থেকে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে বন্ধন গঠনের ক্ষেত্রে A অষ্টক নিয়ম ভঙ্গ করে কিন্তু B তা করে না।