৯ম ও ১০ম শ্রেণীর পড়া: সৃজনশীল প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলানিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হলো সমাজকাঠামো। সমাজকাঠামো হলো সমাজের মানুষের সঙ্গে মানুষের সব ধরনের সামাজিক সম্পর্ক। সর্বপ্রথম হারবার্ট স্পেনসার জীবদেহের কাঠামোর সঙ্গে সাদৃশ্য খুঁজতে সমাজকাঠামো প্রত্যয়টি ব্যবহার করেন। এটি বিমূর্ত একটি ধারণা। একে চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না। তবে সমাজের নিজস্ব কাঠামো বা গড়ন রয়েছে। (ক) সমাজকাঠামো কী? উত্তর: সাধারণ অর্থে সমাজকাঠামো হলো সমাজের গড়ন বা গঠন। সমাজকাঠামো হলো সমাজের মানুষের সঙ্গে মানুষের সব ধরনের সামাজিক সম্পর্ক। নৃ-বিজ্ঞানী নেডেল বলেন, ‘সমাজকাঠামো হচ্ছে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিভিন্ন সদস্যের পারস্পরিক সম্পর্কের একটা প্যাটার্নবিশেষ, যা তাদের ভূমিকার মধ্য দিয়ে প্রতিফলিত হয়।’(খ) সমাজকাঠামোর যেকোনো দুটি উপাদান ব্যাখ্যা করো। উত্তর: সমাজকাঠামোর দুটি উপাদান: একটি চেয়ার বা বিল্ডিং যেমন কতগুলো উপাদান দিয়ে তৈরি, তেমনি সমাজ কাঠামোরও কতগুলো উপাদন রয়েছে। নিচে সমাজকাঠামোর দুটি উপাদান ব্যাখ্যা করা হলো— সমাজবদ্ধ মানুষ: সমাজবদ্ধ মানুষ ছাড়া কোনো সমাজের কথা কল্পনা করা যায় না। প্রত্যেক মানুষ সমাজে বাস করতে গিয়ে নির্দিষ্ট ভূমিকা পালন করে। সুতরাং সমাজের মানুষ ও তাদের ভূমিকা সমাজকাঠামোর উপাদান হিসেবে গণ্য করা যায়। বিভিন্ন প্রথাপ্রতিষ্ঠান: সমাজের মানুষের প্রয়োজনীয় কার‌্যাবলি সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের প্রথাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রথাপ্রতিষ্ঠানের ক্রিয়াকর্মের ওপরই সমাজ টিকে আছে। কারণ সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়েই মানুষের ভূমিকা প্রতিফলিত হয়।(গ) সমাজকাঠামোর সঙ্গে মানবজীবনের কী ধরনের মিল রয়েছে? বর্ণনা করো। উত্তর: সমাজকাঠামোর সঙ্গে মানবজীবনের মিল: সমাজকাঠামো হলো একটি বিমূর্ত ধারণা। একে চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না। প্রধান প্রধান সামাজিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানের সমন্বয় হলো সমাজকাঠামো। সমাজকাঠামোর সঙ্গে মানবজীবনের চমত্কার মিল রয়েছে। মানুষ ছাড়া সমাজের অস্তিত্ব কল্পনা করা যায় না। সমাজের ব্যক্তি ও প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কই সমাজকাঠামোর মূল কথা। সমাজকাঠামোর সঙ্গে মানবজীবনের নিচের মিল পাওয়া যায়—(১) ভাবের আদান-প্রদান(২) অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ও বণ্টনপ্রক্রিয়া। (৩) পারিবারিক শিক্ষাসহ সমগ্র সামাজিকীকরণ। (৪) কর্তৃত্ব ও ক্ষমতা বণ্টন। (৫) সামাজিক প্রথা ও রীতিনীতি যা বয়ঃসন্ধিক্ষণ, বিবাহ, মৃত্যু ইত্যাদি ঘিরে গড়ে ওঠে।শেষে বলা যায়, সামজকাঠামোর সঙ্গে মানবজীবনের অপূর্ব মিল রয়েছে। (ঘ) মানুষের জীবনে সমাজকাঠামোর উপাদান কীরূপ প্রভাব বিস্তারে সক্ষম। আলোচনা করো। উত্তর: সমাজকাঠামো কতগুলো উপাদানে সৃষ্টি। সমাজকাঠামো ছাড়া সমাজের অস্তিত্ব বিলীন হয়ে যেত। নিচে বাংলাদেশের সমাজকাঠামোর প্রকৃতি বিশ্লেষণ করা হলো:১. সংঘবদ্ধ বা সমাজবদ্ধ মানুষ ছাড়া কোনো সমাজের অস্তিত্ব কল্পনা করা যায় না। সুশৃঙ্খল, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে মানুষের ভূমিকা অপরিসীম। সুতরাং সমাজের মানুষ ও তাদের ভূমিকাকে সমাজকাঠামোর উপাদান হিসেবে গণ্য করা যায়। ২. বিভিন্ন ধরনের স্থায়ী ও অস্থায়ী সামাজিক গোষ্ঠী সমাজকাঠামোর অন্যতম উপাদান। সমাজে বাস করতে গিয়ে মানুষের চাহিদা পূরণের জন্য, মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম স্থায়ী ও অস্থায়ী সামাজিক গোষ্ঠীর উদ্ভব হয়েছে। এসব গোষ্ঠীর সৃষ্টি না হলে সমাজের অস্তিত্ব বিলীন হয়ে যেত। ৩. সমাজে বসবাসরত মানুষের প্রয়োজনীয় কার‌্যাবলি সম্পাদনের জন্য বিবাহ, পরিবার, পূজা-পার্বন, রাজনীতি, ব্যাংক-বিমা প্রভৃতি সামাজিক প্রথাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রথাপ্রতিষ্ঠানের ক্রিয়াকর্মের ওপরই সমাজকাঠামো টিকে আছে। ৪. অবসর সময়কে অর্থবহ বা প্রাণবন্ত করে তোলার জন্য চিত্তবিনোদন প্রয়োজন। চিত্তবিনোদনের জন্য রেডিও, সিনেমা, টেলিভিশন, পার্ক, মেলা ইত্যাদি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এগুলো সমাজকাঠামোর উপাদান বলে বিবেচিত। পরিশেষে বলা যায়, মানুষ পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন প্রকার ভূমিকা পালন করে।