৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা কারক ও বিভক্তি প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অলোচনা করব।১৯। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা কারক কত প্রকার?ক. তিন প্রকার খ. চার প্রকার গ. পাঁচ প্রকার ঘ. ছয় প্রকার২০। কোন বাক্য করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?ক. আমি স্কুলে যাব খ. রীমা মন দিয়ে পড়ে গ. সাপকে লাঠি মারো ঘ. তাড়াতাড়ি ডাক্তার ডাকো২১. ‘আমার গানের মালা আমি করব কারে দান’— নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?ক. করণে সপ্তমী খ. কর্মে সপ্তমী গ. কর্তায় সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী২২। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে?ক. কর্ম খ. করণ গ. সম্প্রদান ঘ. অপাদান২৩। ‘মামা বাড়ি নেই’—নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?ক. কর্মে শূন্য খ. কর্তায় শূন্য গ. অধিকরণে শূন্য ঘ. অপাদানে শূন্য২৪। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলা হয়?ক. সন্ধি খ. প্রত্যয় গ. অনুসর্গ ঘ. বিভক্তি২৫। ভাবাধিকরণে কারকে সপ্তমী বিভক্তি কোনটি?ক. কান্নায় শোক মন্দীভূত হয় খ. টাকায় টাকা হয় গ. এ অধীনে দায়িত্বভার অর্পণ করো ঘ. কোনোটিই নয়২৬। বাচ্য ও প্রকাশভঙ্গি অনুযায়ী কর্তা কারক কত প্রকার?ক. তিন প্রকার খ. চার প্রকার গ. পাঁচ প্রকার ঘ. ছয় প্রকার২৭। করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?ক. মন দিয়ে পড়ো খ. রিকশায় এসেছি গ. জীবে দয়া করো ঘ. আল্লাহ তাআলাকে ডাকো২৮। সোমবার থেকে পরীক্ষা শুরু— কোন কারক?ক. অপাদান খ. অধিকরণ গ. করণ ঘ. সম্প্রদান২৯। জিজ্ঞাসিব জনে জনে—এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?ক. অপাদানে সপ্তমী খ. কর্মে সপ্তমী গ. অধিকরণে সপ্তমী ঘ. করণে সপ্তমী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালকারক ও বিভক্তির সঠিক উত্তর: ১৯. খ ২০. গ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. খ।