৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Transformationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Grammar অংশের Transformation of sentences নিয়ে আলোচনা করব। শুরুতেই Transformation of degree নিয়ে আলোচনা করব। এ জন্য আমি কতগুলো rules উপস্থাপন করেছি। এ ছাড়া তোমাদের শেখা rule-গুলো যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পার, সে জন্য প্রতিটি rule-এর সমর্থনে example ও exercise দেওয়া হয়েছে। এই exercise-গুলো সঠিকভাবে অনুশীলন করলে সহজেই Transformation of degree আয়ত্ত করা যাবে।Transformation of degreesকোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ-গুণের তুলনাকে Degree বলে। Degree তিন প্রকার। যথা:(i) Positive degree(ii) Comparative degree(iii) Superlative degreePositive degree : যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় না, তখন adjective-এর positive degree হয়। এ ক্ষেত্রে adjective-এর কোনো পরিবর্তন হয় না।Example : He is tall.Comparative degree : যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তখন adjective-এর Comparative degree হয়।Example: He is taller than I.Superlative degree : যখন দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন adjective-এর Superlative degree হয়।Example : He is the tallest boy in the class.Superlative to PositiveRule 1: Nilima is the best girl in the class. এরূপ Superlative degree-এর Sentence-কে Positive degree-তে পরিবর্তন করতে হলে নিচের নিয়ম অনুসরণ করতে হবে।Sentence-এর প্রথমে no other বসে + adjective-এর শেষের অংশ + verb + as + adjective-এর superlative degree-কে positive degree-তে রূপান্তর করতে হবে + as + subject বসবে।Super : Karim is the oldest man in the village.Positive : No other man in the village is as old as Karim.Note : Superlative degree-এর পরে যদি of all বা of any থাকে, তাহলে অন্য সব নিয়ম অপরিবর্তিত থাকে, শুধু of all বা of any উঠে যায়।Super : The Padma is the largest of all rivers in Bangladesh.Positive : No other river in Bangladesh is as large as the Padma.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল