৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২  সৃজনশীল প্রশ্নপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। গত ৬ জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারামারির খবর পড়ে মামুন সাহেব খুব মর্মাহত হন। স্বাধীনতা-পূর্ব ছাত্রদের বিভিন্ন ভূমিকার কথা তাঁর মনে পড়ে যায়। তিনি তখন ছাত্র ছিলেন। বিশাল মিছিলে ছাত্ররা শিক্ষার সুযোগ-সুবিধা আদায় ছাড়াও অন্যান্য দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে। পরে ছাত্রদের সঙ্গে বিভিন্ন শ্রেণীর লোকও যোগ দেয়। গুলিতে কয়েকজন ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও শ্রমিক নিহত হন। রাজপথ, সরকারি অফিস প্রভৃতি ছাত্রদের নিয়ন্ত্রণে চলে যায়।প্রশ্ন: ক. যুক্তফ্রন্ট কখন গঠিত হয়?প্রশ্ন: খ. পূর্ব বাংলায় কেন কেন্দ্রীয় শাসন জারি করা হয়?প্রশ্ন: গ. সুমনের বাবার কোন আন্দোলনের কথা মনে পড়ে যায়? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. শিক্ষার সুযোগ-সুবিধা আদায়ই কি উক্ত আন্দোলনের মুখ্য কারণ ছিল? এ আন্দোলনের একটি বিবরণ দাও।উত্তর: ক. ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলাম ও বাম গণতন্ত্রী দল—এ চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।উত্তর: খ. ১৯৫৪ সালের মে মাসে ফজলুল হক কলকাতায় ভ্রমণে গিয়ে অসতর্কভাবে এমন সব বক্তব্য রাখেন যা পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য ছিল না। আদমজী জুট মিল ও চন্দ্রঘোনা পেপার মিলে বাঙালি ও বিহারি শ্রমিকদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। এতে বহু শ্রমিক নিহত হন। ফলে ১৯৫৪ সালের ৩০ মে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে ৯২ক ধারা অনুযায়ী পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করে এবং মেজর জেনারেল ইস্কান্দার মির্জাকে পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত করে।উত্তর: গ. সুমনের বাবার ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের কথা মনে পড়ে। এ গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের তীব্র অসন্তোষেরই প্রকাশ। এ আন্দোলনে ছাত্রনেতা আসাদ, সামরিক হাজতে সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহাসহ বহু ছাত্রনেতা ও কর্মী মারা যান। অফিস ও রাজপথ চলে যায় ছাত্রদের নিয়ন্ত্রণে। ঢাকায় প্রতিদিন মিছিল ও পুলিশের সংঘর্ষ চলছে। পুলিশের গুলিতে ছাত্র মতিউর ও শ্রমিক রুস্তম মারা যান। মামুন সাহেবের ছাত্রদের বিশাল মিছিলের কথা মনে পড়ে যায়। ১৯৬৯ সালের দাবি ছিল পূর্ণ স্বায়ত্তশাসনসহ ব্যাংক, বিমা ও পাটশিল্প জাতীয়করণের কথা। বিভিন্ন ছাত্রনেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুলিতে মারা যাওয়ার কথাও তিনি বলেছেন। সুতরাং, দৃশ্যপটে মামুন সাহেব যে চিন্তা করেছেন, তা ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সঙ্গে মিল পাওয়া যায়।উত্তর: ঘ. শিক্ষার সুযোগ-সুবিধা আদায়ই এ আন্দোলনের মুখ্য কারণ নয়। এটা ছিল অনেকগুলো দাবির একটি দাবি। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ছিল আগরতলা মামলাকে কেন্দ্র করে পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজের দুর্বার আন্দোলন। এ আন্দোলন থেকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচি এর অন্তর্ভুক্ত ছিল। ১১ দফার প্রধান দফাগুলো ছিল, শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি, পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, স্বায়ত্তশাসনের দাবি, ব্যাংক, বিমা, পাট, ব্যবসাসহ সব বৃহদায়তন শিল্পের জাতীয়করণ, সেন্টো, সিয়াটো চুক্তি প্রত্যাহারসহ স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নের দাবিও এর অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যনীতির প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ ১৯৬৯ সালের গণ-আন্দোলনকে গণ-অভ্যুত্থানে রূপ দেয়। এ আন্দোলনে ছাত্রনেতা আসাদ, সামরিক হাজতে সার্জেন্ট জহুরুল হক ও ড. শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চত্বরে সামরিক অফিসার কর্তৃক নিহত হন। সরকারি অফিস ও রাজপথ ছাত্রদের নিয়ন্ত্রণে চলে যায়। রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। শেষ পর্যন্ত আইয়ুব খান ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন।